প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন ২০১৯
ইউরোপ প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে তার ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য ফিনল্যান্ড পৌঁছান। এ সময় দেশটির নেতাকর্মীরা নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান বেলা ১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিনকি যাওয়ার পথে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার যাত্রা বিরতি নেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী এবার ঈদ করেছেন বোনের বেয়াই বাড়ির দেশ ফিনল্যান্ডে। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ঈদের আগের দিন থেকেই ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা ফিনল্যান্ডে জড়ো হতে শুরু করেন। ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব কাছ থেকে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় নেত্রীকে কাছে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হোটেলের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীদের কুশল বিনিময় হয়। উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ সেলিম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েচ, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট প্রমুখ।
জানা গেছে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ইতালি আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। তিনি শেখ রেহানার পুত্র রেদোয়ান ববির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরবে তিন দিনের এক সরকারি সফর শেষে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।
ফিনল্যান্ড সফরকালে শেখ হাসিনা ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করবেন। ৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ফিনল্যান্ড ছাড়বেন। পরের দিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথম ভাগে তিনি জাপান সফর করেন।
শেখ হাসিনার চার দিনের জাপান সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
পাশাপাশি, প্রধানমন্ত্রী জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তার সম্মানে আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ভোজসভায় অংশ নেন।
এ ছাড়া এ সফরকালে হোলি আর্টিজানের ঘটনায় নিহত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা পৃথকভাবে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ৩১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের উদ্দেশে জাপান ত্যাগ করেন। তিনি মক্কায় ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলন ২০১৯ তে অংশ নেন।
তিন দিনের সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী মক্কায় ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনের ১৪তম অধিবেশনে যোগ দেন, পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
