প্রচারে ব্যস্ত শামীম ওসমান, মাঠ ছাড়া ধানের শীষ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সিদ্ধিরগঞ্জে প্রচারে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান ও তার সমর্থকরা। প্রতিদিনই সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক প্রচার চালাচ্ছেন তার কর্মী-সমর্থকরা।
শিডিউল করে শামীম ওসমানের পাশাপাশি প্রচার চালাচ্ছেন তার সহধর্মিণী সালমা ওসমান লিপি। প্রতিদিনই তিনি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন এবং সেখানে ওযার্ডগুলোর বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে স্বামীর নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রচার চালাচ্ছেন নাসিকের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররাও।
নাসিক ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের প্রায় সব ওয়ার্ডেই রয়েছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর। প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে জণসংযোগে আসছেন শামীম ওসমান অথবা তার সহধর্মিণী লিপি ওসমান। শামীম ওসমান এবং লিপি ওসমান দুজনই বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরে আবারও এই সরকারকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতে এ এলাকার আরও উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন।
অপরদিকে সিদ্ধিরগঞ্জের নির্বাচনী মাঠে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে প্রচারে দেখা যায়নি। এমনই নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী মাওলানা মনির হোসেন কাসেমীকেও দেখা যায়নি সিদ্ধিরগঞ্জে কোনো রকম প্রচার চালাতে। এ বিষয়ে জমিয়তে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা ফেরদৌস আমাদের সময়কে জানান, বর্তমানে আমাদের প্রচার চলছে ফতুল্লা থানা এলাকায়।
আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই এলাকায় আমাদের প্রচার চলবে। তার পরে আমরা সিদ্ধিরগঞ্জে প্রচার চালাব। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিএনপির এই আসনের সব নেতার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। খুব শিগগিরই আমরা তাদের নিয়ে আমাদের দলকে জয়ী করার লক্ষ্যে প্রচার শুরু করব।
প্রতিক বরাদ্দের পর সপ্তাহখানেক সময় অতিবাহিত হওয়ার পরও সিদ্ধিরগঞ্জে কোনো প্রচার নেই বিএনপির নেতাকর্মীদের। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত দুটি কারণে আমরা এখনো প্রচার শুরু করতে পারছি না। প্রথমত নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে আমাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এখনো চলছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। আর দ্বিতীয়টি হচ্ছে ঐক্যফ্রন্ট থেকে যে প্রার্থীকে মনোনীত করা হয়েছে, তিনি আমাদের দলের নেতাকর্মীদের কাছেই ওইভাবে পরিচিত নন। যার কারণে দলের সবার সাথে তার পরিচিত হতে কিছুটা সময় লাগছে। আর এ কারণেই মূলত আমরা প্রচার শুরু করতে পারছি না।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
