পোস্টারে ঢেকে যাচ্ছে প্রাণের গ্রাফিতি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪
ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনার পালানোর পর রাজধানীর বিভিন্ন স্থানে দেয়াল ও পিলারে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে শহীদ ছাড়াও গ্রাফিতিতে স্থান পেয়েছে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন উক্তি ও স্লোগান। তবে জুলাই বিপ্লবের তিন মাসের মধ্যে সেই হৃদয়ছোঁয়া গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে। একই সঙ্গে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারও।
গত ৫ আগস্টের পর রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ বেইলি রোড, মিন্টো রোড, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি আঁকে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু ভবনের দেয়াল, সীমানাপ্রাচীর, সড়কদ্বীপ, মেট্রোরেলের স্তম্ভ, উড়ালসড়কের স্তম্ভে গ্রাফিতি এঁকেছেন শত শত শিক্ষার্থী। তারা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে গ্রাফিতি লেখাসহ নানা পঙ্ক্তি লিখেছেন। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি, সমাজ-রাষ্ট্রের সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাকস্বাধীনতা, সমঅধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি। এসেছে বহু কালজয়ী গান ও কবিতার লাইন। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।
সরেজমিন দেখা গেছে, মৌচাক মোড়ে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পিলারে জুলাই বিপ্লবে শহীদ হওয়া মুগ্ধর ‘পানি লাগবে পানি’-সংবলিত বাণী ছিল। এর পাশে ‘আমি তুমি আমরা’ নামে গ্রাফিতি আঁকা আছে। কিন্তু এই দুটি লেখার অনেকটা ঢেকে গেছে রাজনৈতিক দলের পোস্টারে। মৌচাক মোড় থেকে মালিবাগ যেতে দ্বিতীয় নম্বর পিলারে একটা গ্রাফিতিকে ঢেকে দিয়েছে একটি ইংরেজি শিক্ষার কোচিং সেন্টারের ব্যানার। এর পরের পিলারে ‘দেশকে ভালোবেসে আগলে রাখুন’ লেখা-সংবলিত গ্রাফিতির ওপরে পোস্টার সাঁটানো হয়েছে। আরেক পাশে ‘পানির অপর নাম মুগ্ধ’ লেখার ওপরে কোচিং সেন্টারের পোস্টার রয়েছে। মালিবাগ মোড়ে পিলারে আরবি লেখা-সংবলিত গ্রাফিতির ওপর পোস্টারে সাঁটানো হয়েছে। শুধু এই পিলারগুলোই নয়, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের অধিকাংশ পিলার রাজনৈতিক দলের পোস্টারে ছেয়ে গেছে। একই সঙ্গে হানিফ ফ্লাইওভার, মেট্রোরেলের পিলারসহ গ্রাফিতি আঁকা দেয়ালে রাজনৈতিক, কোচিং সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার লাগানো হয়েছে। এদিকে রাজধানীতে সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে নেতা-কর্মীদের কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। গত শনিবার গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিল বোর্ড অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিল বোর্ড আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপি থেকে কঠোর নির্দেশনা দিলেও এর বাস্তবায়ন কোথাও দেখা যায়নি। ফ্লাইওভারের পিলার, মেট্রোরেলের পিলার, দেয়ালসহ বিভিন্ন স্থানে এখনো পোস্টার ব্যানার দেখা যায়। এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ বলেন, গ্রাফিতির ওপর এবং ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারে পোস্টার, ফেস্টুন সাঁটানো হয়েছে। এগুলো আমাদের নজরে এসেছে। তবে বিএনপি থেকে নির্দেশনা দিয়েছে এগুলো অপসারণের জন্য। ওরা যদি অপসারণ না করে তাহলে আমরা উদ্যোগ নিয়ে অপসারণ করব।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
