পেরুকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল
প্রকাশিত: ২৩ জুন ২০১৯
প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারা ব্রাজিল দল গ্রুপের শেষ রাউন্ডে মেলে ধরলো নিজেদের। পেরুকে গোল বন্যায় ভাসিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে তিতের দল।
সাও পাওলোয় শনিবার স্থানীয় সময় বিকেলের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা।
আগের দিন দলের খেলার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রাজিল কোচ। ম্যাচের শুরুতে অবশ্য তার প্রতিফলন ছিল না। তবে এলোমেলো ফুটবলের মাঝেই দ্বাদশ মিনিটে এগিয়ে যায় তারা।
মার্কিনিয়োসের কর্নারে সতীর্থের হেডে গোলমুখে বল পেয়ে হেড করেন কাসেমিরো। বল পোস্টে বাধা পেলে ফিরতি হেডে গোলটি করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।
সাত মিনিট পর গোলরক্ষকের হাস্যকর ভুলে দ্বিতীয় গোল হজম করে পেরু। বল ধরেই শট নেন পেদ্রো গালেসে, সামনেই থাকা ফিরমিনো পা বাড়িয়ে দিলে তার পায়ে বল লেগে গোলরক্ষকের উপর দিয়ে গিয়ে পোস্টে লাগে। ফিরতি বল ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড।
দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমণ বাড়ানো ব্রাজিল ৩২তম মিনিটে পায় তৃতীয় গোলের দেখা। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করা ফিলিপে কৌতিনিয়োর মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন এভেরতন।
আসরে গ্রেমিওর এই ফরোয়ার্ডের গোল হলো দুটি। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষটি করেছিলেন এভেরতন।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করা ব্রাজিল ৫৩তম মিনিটে দলীয় প্রচেষ্টায় করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাঝমাঠ থেকে ডান দিক দিয়ে এগিয়ে আর্থার ও ফিরমিনোর সঙ্গে বল দেয়া নেয়া করার ফাঁকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজির ডিফেন্ডার আলভেস।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে এভেরতনের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ৫-০ করেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান।
যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়তে পারতো। ডি-বক্সে জেসুসকে গোলরক্ষক গালেসে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু নিজেই স্পট কিক নেয়া ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুসের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
বেলো হরিজন্তে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে ভেনেজুয়েলা।
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পেরু। তিন ম্যাচের সবকটিতে হারা বলিভিয়ার পয়েন্ট শূন্য।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
