পেন্টাগনের গোয়েন্দা নথি ফাঁস: ১ সন্দেহভাজন গ্রেফতার
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩
আজকাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যাক টিক্সেরা নামের সন্দেহভাজন এই ব্যক্তিকে ম্যাসাচুসেটস থেকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, ‘এফবিআই জ্যাক টিক্সেরা নামের ওই ব্যক্তিকে অননুমোদিতভাবে স্পর্শকাতর জাতীয় প্রতিরক্ষা তথ্য অপসারণ, সংরক্ষণ এবং তা ছড়িয়ে দেয়ার বিষয়টি তদন্তের জন্য গ্রেপ্তার করেছে।’
এফবিআই জানিয়েছে, ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাড়িতে বেআইনি কার্যক্রম পরিচালনার সময় এজেন্টরা টিক্সেরাকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যাক টিক্সেরা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অনলাইন গ্রুপের সদস্য। সেখানেই সে নথিগুলো পোস্ট করেছিল। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, জ্যাক টিক্সেরার নেতৃত্বাধীন গ্রুপটির নাম ‘থাগ শেকার সেন্ট্রাল’। গ্রুপটিতে ২০ থেকে ৩০ জন ব্যক্তি বন্দুকের প্রতি তাদের আগ্রহের কথা শেয়ার করেছেন। পাশাপাশি বর্ণবাদী মিমস, ভিডিও গেমস শেয়ারও করেছে গ্রুপটিতে।
এদিক নথি ফাঁস হওয়ার বিষয়টি আসার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে নথি ফাঁসকারী ব্যক্তিকে শনাক্ত করতে। এবং তারা সন্দেহভাজনকে শনাক্ত করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে।
নথিগুলোর বিষয়ে প্রথম জানা যায় গেলো মার্চের শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে নথিগুলোর ব্যাপারে পোস্ট করা হয় বেশ কিছু ছবি। পরে গত ৭ এপ্রিল নথিগুলোতে থাকা তথ্যও ফাঁস হতে থাকে, যার অধিকাংশই অতি গুরুত্বপূর্ণ নথি বলে লিপিবদ্ধ ছিল।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর গোয়েন্দা মূল্যায়নের মূল্যবান তথ্য রয়েছে। যদিও প্রায় সব সংস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র সরকার এ নথি ফাঁস ঠেকাতে এবং ফাঁস হওয়া নথি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও মিত্র দেশগুলোর আশঙ্কা, এ নথি ফাঁস হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক নষ্ট হতে পারে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁসকারী ব্যক্তি বিশের কোটার বয়সী এক যুবক। তিনি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাজ করতেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি অনলাইন চ্যাট গ্রুপের সদস্যদের উল্লেখ করে এই দাবি করেছে। এই গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় জাতীয় নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু হয়েছে। তথ্য ফাঁসকারী যুবকের বন্দুকের প্রতি আগ্রহ রয়েছে।
ফাঁস হওয়া এসব নথি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। এগুলো সংবেদনশীল নথির ছবি হিসেবে প্রকাশ করা হয়েছে ডিসকর্ড, ৪চ্যান, টেলিগ্রাম ও টুইটার অ্যাপে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এবং আইন মন্ত্রণালয় এসব ফাঁসের ঘটনায় জাতীয় নিরাপত্তার ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছে এবং ইউক্রেনসহ মিত্র দেশগুলোর সম্পর্ক স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
