পেনসিলভেনিয়ায় ভোট জালিয়াতি ২ বাংলাদেশির কারাদণ্ড
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ জুন ২০২৫
পেনসিলভানিয়ার ছোট্ট শহর মিলবোর্ন। মাত্র আধ মাইল লম্বা এই শহর। জনসংখ্যা হাতে গোনা। অথচ এখানেই ঘটলো এমন এক ঘটনা, যা হয়তো এই শহরের ইতিহাসে দীর্ঘদিন ধরে মুখে মুখে ফিরবে। বড় শহরের নির্বাচনী কলহ এখানে খুব একটা দেখা যায় না। কিন্তু এবার মিলবোর্নের শান্ত দেয়ালে উঠে এলো একটি কালো দাগ-ভোট কারচুপি, মেইল-ইন ব্যালটে জালিয়াতি, এবং কমিউনিটি নেতৃত্বের ভয়াবহ ব্যর্থতা।
২০২১ সালের মিলবোর্ন বরো মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় ফেডারেল আদালতের রায়ে দ-িত হলেন বাংলাদেশের বংশোদ্ভূত দুই প্রাক্তন কাউন্সিল সদস্য মোঃ নূরুল হাসান এবং মোঃ রফিকুল ইসলাম। নূরুল হাসানকে ৩৬ মাসের কারাদ- এবং রফিকুল ইসলামকে ১ বছর ১ দিনের কারাদ-ে দ-িত করা হয়েছে। আদালতের নির্দেশ-দ-প্রাপ্তদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। ১৮ জুন বুধবার পেনসিলভেনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস এটর্নি অফিসের এক ঘোষণায় এ সংবাদ জানা গেছে।
মামলার অভিযোগপত্র খুললে দেখা যায়, তারা এক পরিকল্পিত জালিয়াতির ছক কষেন। শহরের বাইরের ঠিকানা ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন, মেইল-ইন ব্যালটের অনুরোধ, এবং সেই ব্যালট নিজেরাই পূরণ করে নিজেদের পক্ষে লিখিত ভোট দাখিল-সবই ঘটেছে নিখুঁতভাবে সাজানো এক অপকৌশলে। তাদের সঙ্গে ছিলেন আরেক কাউন্সিল সদস্য মোঃ মনসুর আলী, যার সাজা ঘোষণা হবে আগামী সপ্তাহে। বিচারক এই ঘটনাকে ‘গণতন্ত্রের বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।
ছোট শহরের রাজনীতি কখনো কখনো খুব ব্যক্তিগত হয়ে ওঠে। প্রতিবেশী থেকে প্রার্থী, বন্ধু থেকে বিরোধী-সব একাকার হয়ে যায়। মিলবোর্নের নির্বাচনেও সেই চেনা চরিত্র। বিরোধী প্রার্থী মাহাবুবুল তাইয়ব প্রাথমিক নির্বাচনে জয়লাভের পর, মেইল-ইন ভোটের মাধ্যমে নির্বাচনের ফল ঘুরিয়ে দেয়ার এক প্রয়াস তৈরি হয়। আর সেখানেই জন্ম নেয় এই ফেডারেল অপরাধের গল্প।
আমাদের বাংলাদেশি অভিবাসী কমিউনিটির জন্য এই ঘটনা নিঃসন্দেহে এক বেদনাদায়ক অধ্যায়। আমরা যারা প্রবাসে গণতন্ত্রের সুফল ভোগ করছি, এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি-তাদের জন্য এই ঘটনাটি যেন একটা কঠিন চপেটাঘাত।
নির্বাচনী ব্যালটে হেরফের মানে একটি সম্পূর্ণ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা। আমরা যখন জাতিগত পরিচয়ের গর্বে নিজেদের উপস্থাপন করি, তখন এ ধরনের ঘটনাগুলি আমাদের অস্তিত্বকেই ছোট করে দেয়। মিলবোর্নের এই কারাদ-ের রায় প্রবাসী কমিউনিটির জন্য অসম্মানের হয়ে দাঁড়িয়েছে।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
