পুষ্টিগুণে সমৃদ্ধ বরবটি
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
সবজি হিসেবে খুব পরিচিতি রয়েছে বরবটির। বারো মাসই পাওয়া যায় তবে বর্ষাকালে বরবটির ফলন ভাল হয়। বরবটি আমিষ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার পুষ্টির উৎস এই সবজি। ভাজি, ভর্তা ও তরকারি সবকিছুতেই সমান উপযোগী।
পুষ্টিগুণে সমৃদ্ধ এই বরবটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে। যাদের মাছ-মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম এই বরবটি।
প্রতি ১০০ গ্রাম বরবটিতে রেয়েছে ৪৮ ক্যালরি খাদ্যশক্তি। এর মধ্যে কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল নেই। শর্করার পরিমাণ ১০ গ্রাম এবং প্রোটিন ২.৬ গ্রাম।
এবার জেনে নেওয়া যাক বরবটির উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে-
হার্টের সুরক্ষা দেয়
বরবটিতে থাকা ডায়েটারি ফাইবার এলডিএল (ক্ষতিকর) কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে।
আয়রনের ঘাটতি মেটায়
বরবটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা বরবটি খেলে খুব তাড়াতাড়ি এই ঘাটতি পূরণ হবে। এছাড়া বরবটিতে থাকা ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে।
চর্বি কমাতে সাহায্য করে
কম ক্যালরিযুক্ত এবং অধিক ফাইবার সমৃদ্ধ খাদ্য হলো এই বরবটি। যার ফলে এটি চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়। ফলে সহজে শরীরে চর্বি জমতে পারে না।
ক্যান্সারের ঝুঁকি কমায়
বরবটিতে ফ্ল্যাভোনয়েড উপাদান ক্যাম্পফেরল ও কুয়ারসেটিন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, এই দুই উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে চমৎকার কাজ করে।
অস্থিসন্ধির ব্যথা কমায়
শরীরের ভিটামিন কে-এর চাহিদা মেটাতে পারে বরবটি। এতে যে ভিটামিন কে রয়েছে তা অস্টিও আর্থারাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির উপকারে আসে। আর রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে- এর ভূমিকা অপরিসীম।
হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে
বরবটিতে থাকা সিলিকন হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। বরবটির বীজে থাকা ক্যালিসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে। নারীদের স্বাস্থ্য উপকারেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাছাড়া চুল পড়ে যাওয়া ঠেকাতেও ভূমিকা রয়েছে বরবটির। কম ক্যালরিযুক্ত খাদ্য ও ফ্যাট-কোলেস্টেরল না থাকায় বরবটি পেট ভরে খাওয়া যায়। এতে ক্ষুধাভাব কম হয়, ওজন হ্রাসে সহায়তা করে।
বরবটির খারাপ দিক খুবই কম। নেই বললেই চলে। তবে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা রয়েছে তাদের জন্য বরবটির বীজ না খাওয়াই ভাল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
