পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম ওসমান, ডিসি ও এসপি হারুন
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
শনিবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাবশালী এমপি শামীম ওসমান, জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে হাস্যোজ্জ্বল ভাবে দেখা গিয়েছে। এরমধ্য দিয়ে এসপি হারুনের করা দাবি আবারো প্রমাণিত হলো।
এসপি হারুন নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। নির্বাচনের পর এসপি হারুন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জকে শান্তিপ্রিয় ও স্বস্তিদায়ক নারায়ণগঞ্জ হিসেবে সর্বমহলের উপস্থাপনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর জেলা পুলিশ নারায়ণগঞ্জে এসপি হারুনের নেতৃত্বে লাগাতার বিশেষ অভিযান পরিচালনা করা শুরু করে।
এসব অভিযানে অনেক মাদকব্যবসায়ী, ভূমিদস্যূ, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং জুয়ারী ধরা পড়ে। এদের অনেকেই প্রভাবশালীদের নাম বলতে থাকে। অভিযানে ধরা পড়া এসব অপরাধীদের বক্তব্যের জেরে এমপি শামীম ওসমানের অনুসারীরা নানাস্থানে পুলিশ প্রশাসন সম্পর্কে নেতিবাচক মন্তব্যে জড়িয়ে পড়েন। এরপরও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার সিদ্ধান্তে অটল থাকেন। এবং অভিযান অব্যাহত থাকে।
এমপি শামীম ওসমানও ইসদাইরে এক কর্মীসভায় ইঙ্গিতে পুলিশের সমালোচনা করেন। এরপর এনিয়ে চাউর হতে থাকে এসপির সাথে শামীম ওসমানের দুরুত্ব চলছে। কিন্তু এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলা নববর্ষের প্রথমদিন এসপি হারুনের আমন্ত্রণে তার বাসভবনে যান এমপি শামীম ওসমান। যা পুরো জেলায় আলোচিত হয়।
কিন্তু এরমাত্র চারদিন পর শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবু ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। ৪নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে পিচ্চি নজরুলও একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হন। তিনিও এমপি শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। এতে আবারো শামীম ওসমানের সমর্থকরা মনে করতে থাকেন শামীম ওসমানের সাথে এসপি হারুনের সাথে দুরুত্ব ঘোচেনি।
কিন্তু সবার কথা মিথ্যে প্রমাণ দিয়ে এসপি হারুন তাঁর দাবির বিষয়টি তিনি আবারো প্রমাণ করেছেন। তিনি সবসময়ই বলে আসছেন, নারায়ণগঞ্জের সকল এমপির সাথে তার চমৎকার সম্পর্ক। আর সেটির প্রমাণ আবারো হলো শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি শামীম ওসমান, সভাপতি জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে হাস্যোজ্জ্বল ভাবে দেখা গিয়েছে।
বক্তব্যে এসপি হারুন বলেছেন, ‘এই এলাকার সম্মানীত সংসদ সদস্য শামীম ওসমান এই এলাকার কৃতি সন্তান। আমার আমার অত্যন্ত প্রিয় নেতা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন যাকে আমরা খুব হিরো হিসেবে জানতাম সে আজকের অতিথি জনাব শামীম ওসমান।’
এছাড়া বক্তব্যেও এক পর্যায়ে এসপি হারুন উপস্থিত সবাইকে জানান, ‘এমপি শামীম ওসমান মাঝে মাঝে তাঁকে ম্যাসেজ পাঠান।’
এসপি হারুন নারায়ণগঞ্জে যোগদানের পরথেকেই নারায়ণগঞ্জবাসীর সমর্থন পেয়ে আসছেন। তার উপর নারায়ণগঞ্জবাসীর আস্থা তৈরি হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, জুয়ারী এবং অপরাধীদের বিরুদ্ধে তার নেতৃত্বে যেমন লাগাতার অভিযান চলছে তেমনি সুসম্পর্ক তৈরি করার দক্ষতাও সাধারণ মানুষকে বিমোহিত করেছে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
