পারমাণবিক যুদ্ধের শঙ্কা নিয়ে আলজাজিরাকে যা বললেন ইমরান খান
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯
কাশ্মীর সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে এই বিরোধ ভারত-পাকিস্তান সঙ্কটের কেন্দ্রবিন্দুতে চলে আসায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা এবং যুদ্ধ হলে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তানের হাতে সীমিত বিকল্প রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সব সম্প্রদায়, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত জাতিসংঘর কাছে যাওয়া ছাড়া আমাদের বেশি কিছু করার নেই। জাতিসংঘ, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে কাশ্মীর সঙ্কট তুলে ধরা হয়েছে।
গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বৈশ্বিক জোরালো প্রতিক্রিয়া দেখতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো এই পুরো বিষয়টি ঘটছে একটি বিশাল বাজারের জন্য। কিছু কিছু দেশ আছে যারা বড় বাজারের দিকে তাকিয়ে থাকে। তারা ভারতকে এক বিলিয়ন মানুষের একটি বাজার হিসেবে দেখে। কিন্তু তারা বোঝে না যে, এই মুহূর্তে যদি সেখানে হস্তক্ষেপ না করা হয়, তাহলে এটি শুধুমাত্র এই উপমহাদেশের বিপর্যয় ডেকে আনবে না; বরং প্রত্যেকেই আক্রান্ত হবে।
পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা
পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশি দেশের মাঝে আকস্মিক পারমাণবিক যুদ্ধ বাধতে পারে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে ইমরান খান বলেন, একেবারে সত্য। কাশ্মীরে যা ঘটছে, সেটি হলো সেখানে কম কিংবা বেশি গণহত্যা চালাচ্ছে ভারত। সেখানে মানুষের ওপর জাতিগত হামলা হচ্ছে। আমি মনে করি, জার্মান নাৎসি শাসনের পর এ ধরনের হামলা দেখা যায়নি।
পাক এই প্রধানমন্ত্রী বলেন, গত প্রায় ছয় সপ্তাহ ধরে কাশ্মীরের ৮০ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় দিন পার করছে। যে কারণে এটি পাক-ভারত সংঘাতের কিন্দুবিন্দুতে চলে আসতে পারে। কারণ সেখানে অবৈধ দখলদারিত্ব ও গণহত্যা পরিচালনা করছে ভারত। আর এটি থেকে বিশ্বের নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করছে তারা।
‘তারা সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে দোষারোপ করে মানুষের মনযোগ অন্যদিকে নিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে ভারতের আধা-সামরিক পুলিশ বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর একই ধরনের কাজ করেছিল নয়াদিল্লি। তারা এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং আমাদের ওপর বোমা বর্ষণ করে।’
ইমরান খান বলেন, আমরা আশঙ্কা করছি, এ ধরনের ঘটনা আবারো ঘটবে। কারণ কাশ্মীরে তারা যা করছে, সেটির প্রতিক্রিয়া দেখা যাবে এবং গণহত্যা থেকে মানুষের মনযোগ ঘুরিয়ে দেয়ার জন্য পাকিস্তানকে দায়ী করা হবে।
পাকিস্তান আক্রান্ত হওয়ার আগেই প্রথমে পারমাণবিক হামলার নীতির ব্যাপারে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি আগেও বলেছি যে, পাকিস্তান কখনো যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে আমার অবস্থান পরিষ্কার। আমি শান্তিকামী, যুদ্ধবিরোধী। কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি যে, যখন পারমাণবিক অস্ত্রধারী দুটি প্রতিবেশি দেশ যুদ্ধ করে... যদি এটি প্রচলিত যুদ্ধও হয়, তাহলে এর শেষ হতে পারে পারমাণবিক যুদ্ধের মাধ্যমে।’
এবার যদি কাশ্মীর ঘিরে প্রচলিত যুদ্ধও হয়, তাহলে পাকিস্তানিরা তাদের শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করবে বলে সতর্ক করে দিয়েছেন পাক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ শেষ নিশ্বাস পর্যন্ত যুদ্ধ করে, তখন এক ধরনের বিপর্যয় তৈরি হয়। যে কারণে আমরা জাতিসংঘসহ প্রত্যেকটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মুহূর্তে কাজ করার আহ্বান জানিয়ে যাচ্ছি। কারণ এটি একটি সম্ভাব্য বিপর্যয়; যা ভারতীয় উপমহাদেশের বাইরে ছড়িয়ে পড়বে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
