পাপনের ফোনেও ফটোসেশনে আসেননি সাকিব!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো সেরে নিচ্ছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। আজ সোমবার বিকেলে মিরপুরে হয়ে গেল টাইগারদের বিশ্বকাপ জার্সি গায়ে ফটোসেশন। কিন্তু এই ফটোসেশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, পরিচালক ও বিশ্বকাপ স্কোয়াডের সব সদস্যরা উপস্থিত থাকলেও ছিলেন না সাকিব আল হাসান।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বকাপ জার্সি গায়ে ফটোসেশনে না থাকাটা দুঃখজনক ও সাকিবের জন্য দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফটোসেশনের পরে সাংবাদিকদের এক প্রশ্নে বিসিবি সভাপতি এ মন্তব্য করেন।
সাকিব গতকাল রোববার বিকেলে ভারত থেকে দেশে ফিরেন। আজ সকালে মিরপুরেও এসেছিলেন সাকিব। কিন্তু ফটোসেশনের অপেক্ষা না করে চলে গেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘এটা দুঃখজনক, যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসে জিজ্ঞেস করেছি, এখানে পৌঁছে তখন আমি ফোন করেছিলাম সাকিবকে। জিজ্ঞেস করেছিলাম, কোথায় তুমি। ও যে এসেছে আমি জানিও না। পেপারে পড়ে দেখেছি। ও বলল, আপনার বাসায় আসব রাতে। বললাম এখনই ব্যাক করো। ও বললো, আমি তো বের হয়ে গিয়েছি।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি এসে জিজ্ঞেস করলাম, ওরা বললো, ওকে আগেই বলা হয়েছে যে আজ ফটোসেশন আছে দলের। জাতীয় দল যাচ্ছে বিশ্বকাপে, ফটোসেশন আছে দলের। যেহেতু টিমের প্র্যাকটিসে ছিল না। আমরা আশা করেছিলাম। কিন্তু সে নেই।’
সাকিবের ফটোসেশনে না থাকায় টিমের ইউনিটিতে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমার মনের হয় এতদিনে টিমের অন্যরা অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক এ ছাড়া আর কী বলব। আমি মনে করি এটা ওর জন্যই দুর্ভাগ্য।’
চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হওয়া টাইগারদের বিশ্বকাপ ও ট্রাই-নেশন সিরিজের প্রস্তুতি আজ শেষ হয়েছে। আগামীকাল বিশ্রামে থেকে পরের দিন আয়ারল্যান্ডের বিমানে উঠবেন মাশরাফি-সাকিবরা। আগামী ৭ মে ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের জন্য সরাসরি ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে সাকিবদের।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
