পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলছেন মাশরাফী!
প্রকাশিত: ৫ জুলাই ২০১৯
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে এই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শেষ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
আর এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক মাশরাফী বিন মোর্ত্তজা! তবে বিদায়ের পর্বটা কি ভালো হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়কের। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের কবলে পড়ে বাংলাদেশের প্রাথমিক টার্গেট সেমির স্বপ্নই পূরণ হলো না টাইগারদের।
প্রায় সব ম্যাচেই বাজে ফিল্ডিং, বৃষ্টিতে পয়েন্ট নষ্ট, জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়া- দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। সংবাদ সম্মেলনে প্রায়ই মাশরাফী বলে থাকেন, ‘ভাগ্য অনেক বড় ফ্যাক্টর। আপনি যতই ভাল খেলুন না কেন, ভাগ্যের সহায় থাকতে হয়।’ দুর্ভাগ্য মাশরাফী ও বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু কাল তো অন্তত ভাগ্যের সহায় মনে প্রাণে চাইতেন পারেন মাশরাফী। কারণ কালই বাংলাদেশের অধিনায়কের বিশ্বকাপে শেষ ম্যাচ।
মাশরাফীর বয়স ৩৬ ছুঁই-ছুঁই। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। সেখানে তার খেলাটা কঠিন, তা নিজেও জানেন মাশরাফী। তাই তো দেশ ছাড়ার আগে ও ইংল্যান্ডে এসেও বলেছেন, এবারের আসরই আমার শেষ বিশ্বকাপ।
তবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মাশরাফীর। দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপের মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত ৭ ইনিংসে বল করে মাত্র ১ উইকেট নিয়েছেন। ৪৯ ওভার বল করে ৬ দশমিক ৪২ ইকোনমি রেটে ৩১৫ রান দিয়েছেন। এটি তার পরিসংখ্যানের সঙ্গে কোনোভাবেই যায় না।
এদিকে বিশ্বকাপ মঞ্চে এমন পারফরমেন্সে মাশরাফী নিজেও হতাশ। তাই তো নিজেই বলেছিলেন, ‘আমার নিজেরও খুব খারাপ লাগছে।’ তবে ভক্তদেরও খারাপ লাগছে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফীকে নিয়ে হাহাকার তাদের।
তবে মাশরাফীর সমালোচকরা হয়তো ভুলে গেছেন, পায়ে সাতটি অস্ত্রোপচার নিয়ে এখনো সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। অধিনায়কত্ব, বোলিং দিয়ে দলকে সেরা অবস্থানে নিয়ে এসেছেন। লড়াকু এই ক্রিকেটার গেল ৩০ ডিসেম্বর এমপি নির্বাচিত হন।
বাংলাদেশ ক্রিকেটের শুরুর গল্পটা এতটা মসৃণ ছিলো না। ২০১৪ সালের শেষের দিকে বাংলাদেশের ক্রিকেট যখন টালমাটাল অবস্থা, তখনই দলের হাল ধরেন মাশরাফী। বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হন। দায়িত্ব নিয়েই দলকে পাল্টে দেন মাশরাফী। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের সবগুলোতেই জয় পায় বাংলাদেশ। এই সাফল্য নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের একাদশ আসরে খেলে বাংলাদেশ।
সে বিশ্বকাপে বড় কোন লক্ষ্য ছিলো না। কিন্তু মাশরাফীর নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে সেরা সাফল্যই পায় বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে প্রথমবারের মত খেলে টাইগাররা। শেষ আট থেকে বিদায় নিলেও থেমে যায়নি বাংলাদেশের পথ চলা। মাশরাফীর নেতৃত্বে এরপর ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মত দলকে হারায় বাংলাদেশ।
এসব সাফল্যে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ সাত নম্বরে উঠে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পায়। সেখানেও চমক দেখায় বাংলাদেশ। দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স, মাশরাফীর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বাংলাদেশকে সেমিফাইনালে তুলে। কিন্তু সেখানেই থেমে যায় বাংলাদেশের পথচলা।
মাশরাফী ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম খেলতে নামেন। নয় ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা তারই ছিলো। ৯ দশমিক ৩ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। ২০০৭ সালের বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাশরাফী, ২০১১ সালের বিশ্বকাপ মিস করেন। দেশের মাটিতে ঐ বিশ্বকাপের জন্য দল ঘোষণার এক মাস আগে ঘরোয়া ক্রিকেট খেলার সময় আবারো হাটুঁর ইনজুরিতে পড়েন। তাই মাশরাফীকে ছাড়াই দেশের মাটিতেই বিশ্বকাপ খেলতে হয় বাংলাদেশকে।
অধিনায়ক হিসেবে ২০১৫ বিশ্বকাপ খেলেন মাশরাফী। ৫ ম্যাচে অংশ নিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপের পর আজ অবধি ৭২ ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন মাশরাফী। দ্বিতীয়বার অধিনায়ক হবার পর বাংলাদেশকে বড় বড় সাফল্য এনে দেন। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সেরা অধিনায়ক এখন মাশরাফী। ৮৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৪৭টি জয় তুলে নিয়েছেন। আর ৩৫টি ম্যাচে হার।
মাশরাফীর হাত ধরে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য বাংলাদেশকে আরো বড় স্বপ্ন দেখাতে শুরু করে। দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পণ করে ইংল্যান্ডে আসেন এই লড়াকু ক্রিকেটার। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা। নয়তো বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বকাপের মঞ্চে মাত্র ১টি উইকেট পাবেন, তা কি করে হয়?
এদিকে আজকের ম্যাচটি স্মরণীয় করে রাখার আভাস দিয়েছেন টাইগার কোচ স্টিভ রোডস, ‘মাশরাফীর শেষ বিশ্বকাপ ম্যাচের বাস্তবতা বুঝেই ক্রিকেটে মূল মনোযোগ দলের। আশা করি, ছেলেরা তার শেষ বিশ্বকাপ ম্যাচে যথোপযুক্ত সম্মান দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো ফল করা।’
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
