পাকিস্তানের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
পাকিস্তানের ঘরের মাঠ সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে অস্ট্রেলিয়া স্কোরে জমা করে ২৬৬ রান। জবাবে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার বোলিংয়ের সামনে ৪৪.৪ ওভারেই পাকিস্তান গুটিয়ে যায় ১৮৬ রানে। তাতে টানা তৃতীয় জয়ে দুই ম্যাচ আগেই ৩-০তে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
আবুধাবিতে উসমান খাজা শূন্য রানে ফিরলেও আবারো জ্বলে ওঠে ফিঞ্চের ব্যাট। টানা তৃতীয় সেঞ্চুরি পেয়েই যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। কিন্তু ৯০ রানে থামতে হয় তাকে, ১৩৬ বলের ইনিংসটি এই ওপেনার সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়। তার সঙ্গে পিটার হ্যান্ডসকম্ব করেন ৪৭ রান।
তবে অস্ট্রেলিয়ার স্কোর বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা গ্লেন ম্যাক্সওয়েলের। ছয় নম্বরে নেমে তিনি ৫৫ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭১ রানের ঝলমলে ইনিংস। অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ২৫ রানে।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের প্রতিরোধের সামনে একটি করে উইকেট নিয়েছেন উসমান শিনওয়ারি, জুনায়েদ খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম ও হারিস সোহেল।
২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। এই পেসারের বলে শুরুতেই ফিরে যান শান মাসুদ (২), হারিস সোহেল (১) ও মোহাম্মদ রিজওয়ান (৯)। মাত্র ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারানো পাকিস্তান আর ঘুরে দাঁড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
সর্বোচ্চ ৪৬ রান এসেছে ওপেনার ইমাম-উল-হকের ব্যাট থেকে। ৪৩ রান করেছেন ইমাদ ওয়াসিম। ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি উমর আকমল (৩৬) ও শোয়েব মালিক (৩২)।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। ৪৩ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। তবে এই ম্যাচে সবাইকে ছাড়িয়ে গেছেন কামিন্স। শুরুতেই পাকিস্তানকে এলোমেলো করে দিয়ে ৩ উইকেট তুলে নেয়া এই পেসারই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
