পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ৮০ হাজার ৪৬২ জন দর্শক। সবার মধ্যেই পিনপতন নিরবতা। ম্যাচ দুলছিল পেন্ডুলামের মতো। বেন স্টোকস এবং মইন আলী উইকেটে। বলের সঙ্গে রানের ব্যবধান ক্রমেই বাড়ছে। ৫ ওভারে প্রয়োজন ছিল ৪১ রান। এ সময় বোলিং করতে আসলেন শাহিন শাহ আফ্রিদি।
কিন্তু ১৬তম ওভারের প্রথম বল করার পরই মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। পায়ের পুরনো ইনজুরিটা নতুন করে জেগে উঠেছে এর একটু আগেই হ্যারি ব্রুকসের ক্যাচ ধরতে গিয়ে। আফ্রিদির অসমাপ্ত ওভারটা করতে এলেন ইফতিখার আহমেদ।

তার ওই ওভারেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজটি করে নিলেন বেন স্টোকস। ১৩ রান নিলেন ইফতিখারের কাছ থেকে। বলের সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনার মূল কাজটি করে নিলেন স্টোকস।
পরের ওভারেই মোহাম্মদ ওয়াসিমের কাছ থেকে ১৬ রান নিলেন মইন আলি এবং স্টোকস। বল আর রানের ব্যবধান কমে ইংল্যান্ডের প্রয়োজন দাঁড়ায় ১৮ বলে ১২ রান। পরের কাজ সারতে আর বেগ পেতে হলো না ইংলিশদের।
শেষ পর্যন্ত ১ ওভার হাতে রেখেই ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন স্টোকস। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নিলো ইংল্যান্ড।

বেন স্টোকস কত বড় মাপের ক্রিকেটার আরও একটি বিশ্বকাপের ফাইনালে তিনি প্রমাণ করে দিলেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের কথা সবার নিশ্চয় মনে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটিকে শেষ পর্যন্ত একা টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর সুপার ওভার কিংবা বাউন্ডারির হিসেব যাই হোক, ম্যাচকে সে পর্যায়ে নিয়ে যাওয়ার মূল নায়ক ছিলেন তিনি।
এবারও সেই বেন স্টোকস। অ্যালেক্স হেলস, পিল সল্ট, জস বাটলার কিংবা হ্যারি ব্রুকসদের আউট হয়ে যাওয়ার পর লো স্কোরিং ম্যাচটাও যখন কঠিন হয়ে উঠছিল, তখন মইন আলিকে নিয়ে উইকেট কামড়ে থাকার নীতিই গ্রহণ করেন তিনি। তার হয়তো চিন্তা ছিল, উইকেট থাকলে শেষ মুহূর্তে রান উঠবেই।
যে ওভারে শাহিন শাহ আফ্রিদি মাঠের বাইরে চলে গেলেন এবং ইফতিখার অকেশনাল বোলার হিসেবে বোলিং করতে আসলেন, তার আগে স্টোকসের সংগ্রহ ছিল ৩৫ বলে ২৮ রান। ১৬তম ওভার শেষে স্টোকসের রান গিয়ে দাঁড়ায় ৩৮ বলে ৩৯। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন ৪৯ বলে ৫১ রানে। যাতে ছক্কা মাত্র ১টি এবং বাউন্ডারি ৫টি।

ম্যাচের পরিস্থিতি বুঝে কখনো মারমুখি হয়ে, কখনো ডিফেন্স করে খেলাকে ধরে রাখা এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে স্টোকসের জুড়ি মেলা ভার। তার এই ক্যালকুলেটিভ ব্যাটিংই ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর ২০২২ সালে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দিলো।
১৩৮ রানের লক্ষ্য খুব বড় ছিল না। কিন্তু প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে অ্যালেক্স হেলস যেভাবে বোল্ড হলেন তাতে ইংল্যান্ডের জন্য যে ম্যাচটা সহজ হবে না তা বোঝা গিয়েছিল। তবে পিল সল্ট আর জস বাটলার পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। বিশেষ করে দ্বিতীয় ওভারে নাসিম শাহকে তিনটি বাউন্ডারি মারেন বাটলার।
এরপর হারিস রউফ এসে পিল সল্টকে ক্যাচ দিতে বাধ্য করেন ইফতিখার আহমেদের হাতে। বাটলার কিছুটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ কিংবা শাদাব খানদের বিরুদ্ধে তার ব্যাট যেন তরবারি। ভারতের বিপক্ষে যেভাবে খেলেছিলেন, সেভাবে খেলতে শুরু করেন তিনি।
কিন্তু হারিস রউফের আউটসুইং একটি বলে ব্যাটের ছোঁয়া লাগিয়ে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন বাটলার। ৪৫ রানের মাথায় তিন উইকেট পড়ার পর ম্যাচ যেন পাকিস্তানের দিকেই ঝুঁকে পড়েছিল অনেকটা।

সামারাহ ব্রুকস আর বেন স্টোকস মিলে ৩৯ রানের একটি জুটি গড়েন বটে; কিন্তু তা ছিল খুবই স্লো। ১৩তম ওভারে শাদাব খানের বলে লং অফে ধরা পড়েন ব্রুকস। ২৩ বলে ২০ রান করেন তিনি। তবে, ব্রুকসের এই ক্যাচ ধরতে গিয়েই পাকিস্তানকে বড় মূল্য দিতে হয়েছে। শাহিন শাহ আফ্রিদির পায়ে চোট লাগে এ সময় এবং তাকে মাঠের বাইরে চলে যেতে দেখা যায়।
এরই ফাঁকে পাকিস্তানি বোলাররা ছেপে ধরে ইংল্যান্ডকে। ৬০ বলে এক সময় ৬০ রান প্রয়োজন ছিল। পরে দেখা গেলো ৫০ বলে প্রয়োজন ৬০ রান। এই ব্যবধান ১৪ রান পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল; কিন্তু ১৬তম ওভারে শাহিন শাহ আফ্রিদির মাঠ ছেড়ে যাওয়া এবং ইফতিখার আহমেদের বোলিংয়ে আসার পরই ম্যাচ ঘুরে যায় এবং দ্রুত রান তুলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন স্টোকস।
১৯তম ওভারে মইন আলি আউট হলেও ইংল্যান্ডের জয়ে কোনো প্রভাব পড়েনি আর।
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
