পাকিস্তান প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ইমরান খান
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে টানটান উত্তেজনা থাকা সত্ত্বেও পাকিস্তান প্রথমে নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার লাহোরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। কাশ্মির ইস্যুতে দুই দেশের উত্তেজনার মধ্যে গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইঙ্গিত দেন, শত্রুপক্ষের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ‘প্রথমে ব্যবহার নয়’ নীতি পরিবর্তনের কথা ভাবছে তার দেশ।
৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই ‘চিরবৈরী প্রতিবেশী’ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের। ইসলামাবাদ এরইমধ্যে সাফ জানিয়ে দিয়েছে, তারা কাশ্মিরিদের জন্য তাদের সর্বস্ব দিয়ে লড়াই করবে। এমনকি যুদ্ধের জন্য পাকিস্তান ও সে দেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে শত্রুপক্ষের বিরুদ্ধে ‘প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না’ বলে এখনও তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভবিষ্যতে এই প্রতিশ্রুতি রাখবে কিনা, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
সেই ধারাবাহিকতায় সোমবার লাহোরে শিখ ধর্মাবলম্বীদের এক সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আমরা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। এসব উত্তেজনা বাড়তে থাকলে পৃথিবী বিপদে পড়তে পারে। আমাদের দিক থেকে কখনোই প্রথমে এটি ব্যবহার করা হবে না।’
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে কাশ্মির ইস্যু। দুই দেশই অঞ্চলটির অংশ বিশেষ শাসন করলেও পুরো অংশ নিজেদের বলে দাবি করে। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সংগঠিত তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংগঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে।
গত মাসে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করলে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। বহিষ্কার করা হয় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে। তবে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে আসছে ভারত।
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- হেলিকপ্টার উপহার দেওয়া প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন
- এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির
- ‘আজ বাসায় বাজার হবে না, বাজার হলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না’
- অপরাধের হটস্পট মোহাম্মদপুর
- যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সতর্কবার্তা
- বাড়লো জ্বালানি তেলের দাম
- টিবিএন ২৪’র জামান গুরুতর অসুস্থ
- লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
