পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার পথে শেখ হাসিনা
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪
বাংলাদেশে নির্বাচন রোববার
বিএনপির হরতাল আহ্বান
মাসুদ করিম, ঢাকা থেকে -
ক্ষণগণনা শেষ। ভোটের দিন আসন্ন। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যায় আর বাংলাদেশ সময় রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটের ফলাফলও জানা। শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এবার নিয়ে পাঁচবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে নজির স্থাপন করবেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের জয় অনিবার্য। নিরঙ্কুশ বিজয়ও হতে পারে। বাংলাদেশে প্রধান দুইটি দলের অন্যতম বিএনপিসহ কয়েকটি দলের বর্জনের মধ্যে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি ছাড়া আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো তৃতীয় কোনও রাজনৈতিক দল বাংলাদেশে নেই। বিএনপি ভোটের মাঠে না থাকায় শেখ হাসিনা আপাতত স্বস্তির জয় পাচ্ছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বাংলাদেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগসহ ২৮টি দল অংশ নিচ্ছে। এক কোটি ২০ লাখ ভোটারের এবারের নির্বাচন পরিচালনায় আট লাখ সরকারী কর্মকর্তা নিযুক্ত থাকবেন। সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিন হাজার ম্যাজিস্ট্রেট ও জজ, আট লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন। সেনাবাহিনী এরিমধ্যে মাঠে নেমেছে।
বিএনপি বর্জন করলেও ভোটের পরিবেশ একেবারে নিরুত্তাপ নয়। দলটি ভোটের দিন সারাদেশে হরতাল আহ্বান করেছে। আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়াই করছেন। শেখ হাসিনা এবারের নির্বাচনকে ক্ষমতাসীন দলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। এমন অনুমতি পাওয়ার পর আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েন। আর এতেই নির্বাচন অনেক আসনেই জমে ওঠে। রাজশাহী, বরিশালসহ কোনও কোনও অঞ্চলে ভোটের পরিবেশ এতটাই জমজমাট যে, বিএনপি বর্জন করেছে কিনা তা বোঝা যাচ্ছে না। প্রায় ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও ঝুঁকির মধ্যে আছেন।
ভোটের দিনে এবং তার আগের দিন বিএনপিসহ সমমনা দলগুলো হরতাল ডেকেছে। বিএনপি বর্জন করলেও ভোটার উপস্থিতি বাড়িয়ে আওয়ামী লীগ প্রমাণ করতে চাইছে যে, নির্বাচন বিশ^াসযোগ্য হয়েছে। অপরদিকে, বিএনপিসহ বর্জনকারী দলগুলো ভোটার উপস্থিতি কমানোর চেষ্টায় মরিয়া। বাংলাদেশে বিগত বিভিন্ন সময়ে নির্বাচনে প্রাপ্ত ভোটের মধ্যে সাধারণত উচ্চ উপস্থিতি লক্ষ্যনীয়। ১৯৭৩ সালে অনুষ্ঠিত ভোটে ভোটার উপস্থিতি ছিলেন ৫৫ দশমিক ৫৮ শতাংশ, ১৯৮৯ সালের নির্বাচনে ৫১ দশমিক ২৮ শতাংশ, ১৯৮৬ সালে ৫৯ দশমিক ৩৮ শতাংশ, ১৯৮৮ সালে ৫৪ দশমিক ৫৩ শতাংশ, ১৯৯১ সালে ৫৫ দশমিক ৫৪ শতাংশ, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর নির্বাচনে ২৬ দশমিক ৭৪ শতাংশ, ১৯৯৬ সালের জুনের নির্বাচনে ৭৫ দশমিক ৬০ শতাংশ, ২০০১ সালের নির্বাচনে ৭৪ দশমিক ৭৩ শতাংশ, ২০০৮ সালে ৮৭ দশমিক ১৩ শতাংশ, ২০১৪ সালের নির্বাচনে ৪০ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ২ শতাংশ, ২০১৮ সালের নির্বাচনে ৮০ দশমিক ৪১ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন।
একতরফা নির্বাচন হলে ভোটার উপস্থিতি কম হয়। সেই হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের বেশি ভোট পড়তে পারে। কারণ ২০১৪ সালের নির্বাচনেও একতরফা ছিলো। তখন ৪০ শতাংশের মতো ভোট পড়েছিলো। এই পরিমাণ ভোট পড়লে মোটামুটি ভাল বলা চলে।
একতরফা নির্বাচন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় কিনা তা নিয়ে খাটিকটা অস্বস্তি রয়েছে। গত ১৬ই নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শ্রমনীতি ঘোষণা করেছেন। এতে করে শ্রমমান নিশ্চিত না করলে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এমন একটি হাতিয়ার তৈরী করে রেখেছে। এটি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা, ব্যবহার করা হলে কবে হবে তা নিয়ে ব্যাপক কৌতুহল রয়েছে।
বিএনপিসহ কতিপয় সমমনা দল নির্বাচন বর্জন করলেই সরকার পতন হবে বলে মনে হয় না। কারণ দলগুলো সরকারের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলতে পারেনি। ভোটের পরে এই আন্দোলন আরও দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে এর চেয়ে শক্তিশালী আন্দোলন করেছিলো বিএনপি-জামায়াত। তখন বেশ জ¦ালাও-পোড়াও হয়েছিলো। কিন্তু শেখ হাসিনার সরকার শক্ত হাতে তা দমন করে। আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। এবার বিএনপি-জামায়াত কীভাবে তা পরিচালনা করবে সেটা দেখা বিষয়। বর্তমানে বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তা অধীনে নির্বাচনের দাবিতে ভোট চাইছে। এই দাবি পূরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে।
যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারকে বরাবরই সমালোচনা করে থাকে। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দেশটি উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারত সব সময়ে শেখ হাসিনাকে জোরালো সমর্থন দিয়ে আসছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যের নিরাপত্তা এবং বিচ্ছিন্নতাবাদী দমনে ভারতকে উদার সহায়তা দিয়েছে শেখ হাসিনার সরকার। তাছাড়া, চিকেন নেক নামে পরিচিত ২০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোর যার বিভিন্ন পাশে বাংলাদেশ, নেপাল ও ভুটার রয়েছে; চীনের সঙ্গে ভারতের যে কোনও সংঘাত করিডোরটি বন্ধ করে দিতে পারে। এই করিডোরই ভারতের মূল ভূখন্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগের একমাত্র মাধ্যম। ফলে চিকেন নেক বন্ধ হলে বাংলাদেশ ছাড়া ভারতের মূল ভূখন্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যা দেশটির নিরাপত্তার সংকট সৃষ্টি করবে। এসব কারণে ভারত বাংলাদেশে তাদের অনুগত সরকার প্রত্যাশা করে। এবার ভারত ছাড়াও বর্তমান সরকারের পক্ষে অনেকটা প্রকাশ্য অবস্থান নিয়েছে চীন ও রাশিয়াও।
ডলার সংকটের কারণে নতুন সরকার অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। শেখ হাসিনার নতুন সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি কী হবে তা জানতে প্রবল কৌতুহল দেখা দিয়েছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
