পাঁচ ম্যাচে পাঁচ সেঞ্চুরির পরেও হোয়াইটওয়াশ পাকিস্তান
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯
মাসদুয়েক আগেও হয়তো এতোটা আশা করেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ভারতের মাটিতে ০-২ থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয়া। বিশ্বকাপের আগে রীতিমতো দাপট দেখিয়েই বেড়াচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অথচ গতবছর খেলা ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র ২টি জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। সেই একই দল এশিয়ার মাটিতে টানা ৮ ম্যাচ ধরে অপরাজিত। বিশ্বকাপে যাওয়ার আগে এমন দুর্দান্ত ফর্ম ভয় ঢোকাবে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মনে।
রোববার রাতে দুবাইয়ে সিরিজের শেষ ম্যাচে ২০ রানে জিতেছে সফরকারীরা। টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানের ফিফটিতে ৩২৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে হারিস সোহেলের ক্যারিয়ার সেরা সেঞ্চুরি এবং আরও দুই ফিফটির পরেও ৩০৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
শেষ ম্যাচে হারিস সোহেলের সেঞ্চুরিসহ পুরো সিরিজে মোট পাঁচটি সেঞ্চুরি করেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। এর মধ্যে চতুর্থ ম্যাচেই হয়েছে জোড়া সেঞ্চুরি। অথচ একটি ম্যাচও জিততে পারেনি তারা, সবগুলো সেঞ্চুরি গেছে বিফলে।
টসে হেরে ব্যাট করতে নেমে উসমান খাজা মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১০ চারের মারে ১১১ বলে খেলেন ৯৮ রানের ইনিংস। ৬৯ বলে ৫৩ রানের ইনিংস আসে আরেক ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে।
পুরো সিরিজের ধারাবাহিকতা বজায় রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ম্যাচে খেলেন ৩৩ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস। দশ চারের সঙ্গে ৩টি বিশাল ছয়ের মারে সাজান এ ইনিংসটি। এছাড়া শন মার্শের ব্যাট থেকে আসে ৬১ রান। শেষদিকের ব্যাটসম্যানদের টুকটাক অবদানে ৭ উইকেটে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া।
৩২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকান শান মাসুদ এবং অধিনায়ক ইমাদ ওয়াসিম। দুজনই করেন পাক্কা ৫০ রান। ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে ১৩০ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। তবু পারেননি দলের হার এড়াতে। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ৩০৭ রানে।
মাত্র ৩৩ ৩৩ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন ম্যাক্সওয়েল। পুরো সিরিজে ২টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে ৪৫১ রান করে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
