পতিতাবৃত্তির বিরুদ্ধে মেয়র এডামসের নেতৃত্বে পুলিশের অভিযান
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪
জ্যাকসন হাইটসের ৬ টি মেসেজ পার্লার বন্ধ করে দেয়া হয়েছে
মেয়র এরিক এডামসের নেতৃত্বে নিউইয়র্ক পুলিশ গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটস এলাকায় পতিতাবৃত্তি বিরোধী এক অভিযান চালায়। অভিযানে ৬ টি মেসেজ পার্লারকে এ ব্যাপারে চিহ্নিত করে এগুলিকে বন্ধ করে দেয়া হয়। পতিতাবৃত্তি নিউইয়র্কে আইনত নিষিদ্ধ।
জ্যাকসন হাইটস, ইস্ট এলমহার্স্ট, ও করোনা এলাকাবাসীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রুজভেল্ট এভিনিউ ও ৯৫ স্ট্রীট এলাকায় পুলিশ মেয়র এডামসের নেতৃত্বে এই অভিযান চালায়। তারা পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে ৬টি মেসেজ পার্লার বন্ধ করে দেয়। মেয়র এডামস নিজের হাতে এগুলির দরজায় এ সংক্রান্ত নোটিশ সেঁটে দেন। এই সব নোটিশে মেসেজ পার্লারগুলি বন্ধের কারণ হিসেবে ‘প্রস্টিটিউশন’ কথাটি লিখে দেয়া হয়।
পুলিশ জানায়, মেসেজ পার্লার সাইনবোর্ডের আড়ালে এগুলিতে পুরোপুরিভাবে পতিতাবৃত্তি চালানো হোত। এ ব্যাপারে স্থানীয় অধিবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে রাত দেড়টার দিকে এসব স্থানে পর্যবেক্ষণ চালায়। তারা এখানে পুরোদমে পতিতালয় পরিচালিত হতে দেখতে পান।
গতকালের এই পুলিশী অভিযানকালে মেয়র এরিক এডামস সাংবাদিকদের বলেন, নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই পতিতালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে। এই পতিতাবৃত্তিই নগর জীবনের মানকে ধসিয়ে দিচ্ছে।
মেয়র বলেন, নগরীর অন্যান্য স্থানেও এপার্টমেন্টে যে পতিতবিৃত্তি চলে সিটি সে ব্যাপারেও তদন্তে নামবে। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে ইস্ট নিউইয়র্কের পেনসিলভানিয়া এভিনিউ এবং জ্যামাইকার সাটফিন বুলেভার্ডের নাম উল্লেখ করেন।
উল্লেখ্য, ডেমোক্র্যাটিক সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া করোনা ডিস্ট্রিক্টে পতিতাবৃত্তি বন্ধে আইন প্রণয়নে সিটি কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে মেসেজ পার্লারের আড়ালে পতিতাবৃত্তি পরিচালনা বন্ধে যে কোন সময় পার্লারগুলি পরিদর্শনের প্রস্তাব সহ অন্যান্য আরো কিছু সুপারিশ করা হয়েছে।
গতকালের এই অভিযানে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
