পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
মেট্রোরেল কোম্পানিতে পছন্দের লোক নিয়োগ দিতে বদলে ফেলা হয়েছিল নিয়োগবিধি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাবেক এমডি এম এ এন ছিদ্দিকের বিরুদ্ধে রয়েছে নিয়োগবিধি পরিবর্তন করার অভিযোগ। নিজে এমডি থাকার বৈধতা পাওয়ার জন্য সুবিধামতো নিয়ম পরিবর্তন করেন তিনি। এজন্য কোম্পানির মেমোরান্ডাম এবং আর্টিকেলস অফ এসোসিয়েশন (এওএ)-এর সংশোধন করেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার আবার আগের নিয়োগের নিয়মে ফিরে গেছে। আর সেই অনুযায়ী এমডি পদে দেয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএমটিসিএলের প্রতিষ্ঠাকালে জাপানি বিশেষজ্ঞদের পরামর্শে এমডি পদের জন্য যোগ্যতা হিসেবে সিভিল বা মেকানিক্যাল প্রকৌশলীতে ২০ বছরের অভিজ্ঞতা উল্লেখ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ২০১৭ সালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদ থেকে ছিদ্দিক অবসর নেন। পরবর্তীতে ২০১৭ সালের ২৬শে অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে ছিদ্দিককে এমডি পদে নিয়োগ দেয়া হয়।
সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমোদিত একটি অফিস আদেশের মাধ্যমে উচ্চ বেতনের এই পদে নিয়োগ পান তিনি। তবে এমডি পদে তার কোনো মেয়াদ উল্লেখ করা ছিল না। দায়িত্ব গ্রহণের পরপরই ছিদ্দিক কোম্পানির মেমোরান্ডাম এবং আর্টিকেলস অফ এসোসিয়েশন (এওএ)-এর সংশোধন করেন। এওএ-র ধারা ৩৩ (২)-এ পরিবর্তন এনে তিনি এমডি পদের যোগ্যতা হিসেবে ‘সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সচিব’ উল্লেখ করেন। ফলে তার নিয়োগের বিষয়টিকে বৈধতা দেয়া হয়।
সূত্র জানায়, সম্প্রতি এমডি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ছিদ্দিকের বিধি অনুযায়ী সেই আমলাকেন্দ্রিক নির্ভররতা রাখা হয়নি। গত ৯ই অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এমডি পদের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এমডি পদের জন্য প্রার্থীদের সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন বা পরিবহন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বড় মাপের গণপরিবহন প্রকল্পে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে তিন বছর শীর্ষ নেতৃত্বে থাকতে হবে এবং আন্তর্জাতিক মানের জটিল প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা প্রার্থীদের জন্য আবশ্যক।
বর্তমান নিয়োগের জন্য গত ১০ই নভেম্বর একটি সুপারিশ কমিটি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান। সদস্য হিসেবে আছেন অধ্যাপক মো. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিলা হুদা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার ও ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই বর্তমান বিজ্ঞপ্তিতে এমডি নিয়োগ হবে।
তবে নতুন এই বিজ্ঞপ্তি নিয়ে অসন্তোষ রয়েছে মেট্রোরেলের কিছু কর্মকর্তার। তারা বলছেন, কোম্পানি পরিচালনা করার জন্য প্রকৌশলী হওয়ার বিধান দেয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিতে বৈষম্য করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, এমডি পদ সম্পূর্ণভাবে ম্যানেজারিয়াল ও এডমিনিস্ট্রিটিভ পদ হওয়া সত্ত্বেও বৈষম্য করে শুধুমাত্র ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট এবং নন রেডিডেন্ট বাংলাদেশিদের আবেদনের সুযোগ দেয়া হয়েছে। এতে করে মেট্রোরেলের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের আবেদন করা থেকে বঞ্চিত করা হয়েছে।
নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক মো. শামসুল হক বলেন, ইঞ্জিনিয়ারিং প্রকল্প ইঞ্জিনিয়াররা পরিচালনা করে। জাপান লিখে দিয়েছিল এখানে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়ার থাকতে হবে। কিন্তু এটা কেটে দিয়েছেন তিনি (ছিদ্দিক)। আগের এমডি যে দুর্নীতি করেছে তার বিচার হওয়া দরকার। আগের সরকারকে ডুবানোর পেছনে কয়েকটা সচিবের মধ্যে এই ছিদ্দিক একজন। এখন অন্য সচিবরাও স্বপ্ন দেখে মেট্রোরেলের এমডি হওয়ার। তিনি বলেন, নতুন সরকার আবার আগের নিয়োগের নিয়মে ফিরে গেছে। আর সেই অনুযায়ী বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, তারা আগে যে নিয়ম ছিল সেটিকে বাতিল করে দিয়েছেন। এখন এই বিষয়ে (মেট্রোরেল) অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেয়া হবে। উৎস: মানবজমিন
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
