নেশন্স লিগে চ্যাম্পিয়ন পর্তুগাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯
উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়লো পর্তুগাল। পোর্তোয় রোববার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গেদেস।
ম্যাচের শুরুতে দুদলের খেলাতেই ছিল ছন্দের অভাব। নিজেদের মাঠে ধীরে ধীরে গুছিয়ে ওঠা পর্তুগাল ৩১তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। তবে সেমি-ফাইনালে হ্যাটট্রিক করা ক্রিস্তিয়ানো রোনালদোর জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে দলটি, যদিও এ সময়ে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
বিরতির পর প্রতিপক্ষের উপর আরো চাপ বাড়ায় স্বাগতিকরা। কিন্তু ডাচদের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। অবশেষে ৬০তম মিনিটে মেলে সাফল্যের দেখা। বের্নার্দো সিলভার কাটব্যাক পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন ভালেন্সিয়ার মিডফিল্ডার গেদেস।
গোল হজমের পর আক্রমণে কিছুটা মনোযোগী হওয়া নেদারল্যান্ডস ৬৬তম মিনিটে তাদের প্রথম প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে। তবে মেমফিস ডিপাইয়ের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও।
বাকি সময়ে আর কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে তিন বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে পর্তুগাল। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাটি জিতেছিল দলটি।
এদিকে ২০১৬ সালের ইউরো ও গত বছরের রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস শিরোপা লড়াইয়ে হেরে গেলেও ফাইনাল পর্যন্ত তাদের পথচলা নিশ্চিতভাবেই মন কেড়েছে সমর্থকদের।
একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায় ইংল্যান্ড।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
