নেপাল গেলেন বাংলাদেশের ৮৮ তরুণ
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯
দ্বিতীয় নেপাল-বাংলাদেশ ইযুথ কনক্লেভে যোগ দিতে নেপালের ইটাহারিতে গেলেন ৮৮ জন বাংলাদেশি তরুণ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ নম্বর ফ্লাইটে তারা কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কাঠমান্ডু থেকে সড়ক পথে তারা ইটাহারিতে পৌঁছান।
দ্বিতীয় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের আয়োজক যৌথভাবে নেপালের ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (ওয়াইডিসি), স্যানিটেশন-এনভায়রনমেন্ট এন্ড এনার্জি (এসইই) এবং বাংলাদেশের ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট (ওয়াইডিডি) নামক তিনটি সংগঠন।
এর আগে ২০১৭ সালের জুনে কাঠমান্ডুতে প্রথম নেপাল বাংলাদেশ ইযুথ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
২৯-৩১ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৮৮ জন বাংলাদেশি তরুণের পাশাপাশি শতাধিক নেপালি তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
এছাড়াও ভারত, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আরও ২৫ তরুণ পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সম্মেলনের যৌথ আয়োজক ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের বাংলাদেশ কান্ট্রি কোর্ডিনেটর, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু।
বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউবিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটুআই প্রোগ্রামের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ফার্মাসিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন ইয়ুথ ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
২৯ মার্চ সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন নেপালের ১নং প্রদেশের মুখ্যমন্ত্রী শেরধান রাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে মোট ৭টি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে দুই দেশের তরুণ প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞগণ বক্তব্য উপস্থাপন করবেন। সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হলো- এসডিজি, গুড গভর্নেন্স এন্ড ইয়ুথ; ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড ট্যুরিজম প্রোমোশন; ইয়ুথ পার্টিসিপেশন, এমপাওয়ারমেন্ট এন্ড পলিসি অ্যারেঞ্জমেন্ট; ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিসএস্টার ম্যানেজমেন্ট; এন্টারপ্রিনিউয়ারশিপ, ফিন্যান্সিয়্যাল এক্সেস অব ইযুথ এন্ড কোঅপারেটিভ; জেন্ডার, সোশ্যাল ইনক্লুশন এন্ড সোশ্যাল জাস্টিস; মাইগ্রেশন এন্ড হিউম্যান ট্রাফিকিং।
সেমিনারের বাইরেও স্থানীয় জনসাধারণ ও স্থানীয় সরকার সংস্থাগুলোর সাথে বিভিন্ন সামাজিক বিষয়াবলি নিয়ে মতবিনিময়, বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এ সম্মেলনে।
৩১ মার্চ সম্মেলনের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হবে।
সমাপনী অনুষ্ঠানে নেপাল ন্যাশনাল ইযুথ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাধব ধুঙ্গেল প্রধান অতিথি এবং ইটাহারি মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র শিব ধাকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
