নেইমারের দুঃসময়ে পাশে দাঁড়ালেন রোনালদো
প্রকাশিত: ১১ মে ২০১৯
পিএসজির ফরোয়ার্ড নেইমার ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষের সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) নেইমারের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ সিদ্ধান্ত দিয়েছে।
তিন ম্যাচের এই নির্বাসনের সঙ্গে নেইমারের দু’ম্যাচের ‘সাসপেন্ডেড’ নির্বাসনও হয়েছে। সোমবারের পর থেকে এই শাস্তি কার্যকর হবে। যার অর্থ দাঁড়াচ্ছে, তিনি শনিবার ফরাসি লিগ ওয়ানে অঁসির বিরুদ্ধে খেলতে পারবেন। তবে লিগের শেষ দু’টি ম্যাচে জিঁজো ও ঘাঁসের বিরুদ্ধে পারবেন না। ফরাসি ফুটবল সংস্থার শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষিপ্ত পিএসজি আবেদন করবে।
তাদের কথায়, এই সিদ্ধান্ত ‘নিষ্ঠুরতম’। নেইমার নতুন মৌসুমে পিএসজি'র প্রথম ম্যাচেও খেলতে পারবেন না। যে ম্যাচ হবে আগস্টে সেই রেনের বিরুদ্ধেই। তবে ‘সাসপেন্ডেড’ নির্বাসন থাকায় নেইমারের পিএসজি'র পরের দু’টি ম্যাচে মাঠে নামায় কোন সমস্যা থাকছে না।
এদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন নেইমারের। তিনি বলেছেন, ‘‘ফুটবলে সমালোচনা থাকবেই। আমরা ফুটবলারেরা এটা নিয়ে কিছুই করতে পারি না। নেইমার আমার চোখে ছোট বাচ্চা ছেলের মতো। কিন্তু অসম্ভব বুদ্ধিমান ছেলে। অসাধারণ প্রতিভাও। এখন দরকার ধারাবাহিকতা দেখিয়ে ওর আবার নিজের জায়গাটা পোক্ত করার। কে না জানে, দু’বার নেইমার খুব বাজে চোট পেয়েছে। অথচ সেটার জন্যও দেখছি ওর সমালোচনা হচ্ছে।’’
রোনালদোর আরও বলেন, ‘‘এই ধরনের সমালোচনা খুবই অন্যায়। আমার কিন্তু ওর উপর পুরো আস্থা রয়েছে। দেখবেন একদিন আবার নেইমার নিজেকে আগের জায়গায় প্রতিষ্ঠিত করবে।’’
নেমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা জানতে চাওয়া হলে রোনালদোর প্রতিক্রিয়া, ‘‘এটা নিয়ে সত্যিই আমি কিছু জানি না। আমার জানার কথাও নয়। তবে অনেক দিন থেকেই এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। চলছে নানা ধরনের গুজব ছড়ানোও। তবে আমার মনে হয় না, ওর রিয়ালে যাওয়ার ব্যাপারে তেমন সদর্থক কোন ঘটনা ঘটেছে বলে।’’
সঙ্গে রোনালদো আরও বলেছেন, ‘‘নেইমার একজন অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলার। যে কোন ক্লাবই ওকে দলে নিতে চাইবে। কিন্তু এই মুহূর্তে ও ক্লাব বদলাবে বলে আমার মনে হয় না।’’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
