নিষ্প্রভ তামিম মুশফিক মাহমুদউল্লাহ : তবুও ২৩২ কম কী?
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯
সকাল সাতটা কাকডাকা ভোর নয়। কর্মজীবি মানুষ, অফিসযাত্রী , স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা প্রতিদিন এর আগেই ঘুম থেকে উঠে নিজ নিজ কর্মক্ষেত্র ও গন্তব্যে বেরিয়ে পড়েন। তবে বাকিদের জন্য সকাল সাতটা কিন্তু বেশ সকাল। কিন্তু আজ ক্রিকেটের টানে টাইগারদের ভালবাসায় সেই সকাল সকাল উঠে পড়া।
তবে ঘুম ভেঙ্গে টিভির সামনে বসতেই দু'দুটি অপ্রত্যাশিত ঘটনা প্রত্যক্ষ করা। প্রথমত, নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে অধিনায়ক মাশরাফির বোলিং না নিয়ে আগে ব্যাটিং বেছে নেয়া। আর দ্বিতীয় ধাক্কা হলো নেপিয়ারের ফাস্ট-বাউন্সি ট্র্যাকে ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট আর লকি ফার্গুসনের আগুনঝড়া বোলিংয়ের মুখে প্রথম ব্যাটিংয়ে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া।
ইনিংসের বয়স নয় পুরো হবার আগেই (৮) তামিম (৫), লিটন (১), সৌম্য (২২ বলে ৩০) আর মুশফিক (১৪ বলে ৫) সাজঘরে। বসন্তের প্রথম দিনে এমন সকাল যে নেহায়েত অনাকাঙ্ক্ষিত!
কিন্তু ক্রিকেট তো আর ঋতুরাজ বসন্ত নয় যে চারিদিক ফুলে ফুলে সুশোভিত, সৌরভে মাখা থাকবে। ক্রিকেট বড় নিষ্ঠুর। সময়ের দাবি মেটাতে না পারলে আর নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা উপহার দিতে ব্যর্থ হলে অনিবার্য বিপর্যয়। ফাল্গুনের প্রথম দিন নেপিয়ারে সেই বিপর্যয় দিয়ে শুরুর পরও শেষ পর্যন্ত যা হলো, তাকে আর যাই হোক মন্দ বলা যায় না।
যদিও সমালোচকরা ইতিহাস ঘেটে বলে উঠবেন, ‘ভাল' কী করে? নিউজিল্যান্ডের মাটিতে তো এরচেয়ে আরও অনেক বেশী রান করার রেকর্ড আছে টাইগারদের। সেটা মিথ্যে নয়। শতভাগ সত্য।
নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাকক্যাপসদের সঙ্গে ২৮৮ রানের বড়সড় স্কোর গড়ার কৃতিত্ব আছে বাংলাদেশের। সেটা ২০১৫ সালের বিশ্বকাপের গ্রুপ ম্যাচে। হ্যামিল্টনের সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য শতরান (১২৩ বলে ১২৮) আর সৌম্য সরকারের অর্ধশতক (৫৮ বলে ৫১) ও সাব্বিরের ঝড়ো গতির ২৩ বলে ৪০ রানের ওপর ভর করে ৩০০'র দোরগোড়ায় পৌঁছে কিউইদের ভীত কাঁপিয়ে দিয়েছিল টাইগাররা। ঐ স্কোর নিয়ে শেষপর্যন্ত প্রাণপন লড়ে হার মেনেছিল ৩ উইকেটে । খেলা শেষ হয়েছিল সাত বল আগেই।
সেটাই শেষ নয়। দুই বছর আগে শেষ নিউজিল্যান্ড সফরে (২০১৬ সালের ২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৬৪ রান তোলারও রেকর্ড আছে টাইগারদের। তবে সেটা আগে ব্যাট করে নয়; স্বাগতিকদের করা ৩৪১ রানের জবাবে।
এছাড়া ২০১০ সালে ক্রাইস্টচার্চে প্রথম ব্যাট করে ইমরুল কায়েসের (১৩৮ বলে ১০১) শতরানের ওপর ভর করে ২৪১ রানের সম্মানজনক পুঁজি আছে বাংলাদেশের। আগেরবার নিউজিল্যান্ড সফরে আরও একটি ম্যাচেও আগে ব্যাট করে আজকের চেয়ে বেশী (২০১৬ সালের ৩১ ডিসেম্বর নেলসনে ৯ উইকেটে ২৩৬) রান করেছিল মাশরাফির দল।
অর্থাৎ পরিসংখ্যানকে মানদন্ড ধরলে আজকের ২৩২ হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে টাইগারদের পঞ্চম সর্বোচ্চ স্কোর। তাহলে এই রানকে ‘ভাল’ বলার যৌক্তিকতা কী?
এমন প্রশ্নের মুখে শুধু একটি ব্যাখ্যাই খাটে , তাহলো পরিবেশ-পরিস্থিতি তথা খেলার অবস্থা বিচার করলে এই রান অনেক বা যথেষ্ঠ না হলেও একদম কম না, সম্মানজনক। ৪২ রানে চার উইকেট হারিয়ে ফেলা এবং দুই ব্যাটিং স্তম্ভ তামিম ও মুশফিকুর রহিম আউট হবার পরও প্রায় আরও দুইশো (১৯০) রান যোগ হয়েছে, সেটা কি কম? মোটেই না।
অবশ্য এখানেও ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা যাদের অভ্যেস, পরিসংখ্যান যাদের নখদর্পনে- তারা বলবেন কেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষে এর চেয়ে খারাপ অবস্থা থেকেও শেষ পর্যন্ত ২৬৫ তাড়া করে অবিস্মরণীয় জয়ের দুর্দান্ত কৃতিত্ব আছে।
তাহলে আজকে ৪২ রানে চার টপ অর্ডার তামিম, লিটন, সৌম্য আর মুশফিক সাজঘরে ফেরার পর ২৩২ রানকে এতবড় করে দেখা হচ্ছে কেন?
বড় করে করে দেখা হচ্ছে এই কারণে যে, গত ২০১৭ সালের ৯ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে চার উইকেট হারানোর পর সাকিব (১১৫ বলে ১১৪) আর মাহমুদউল্লাহ (১০৭ বলে ১০২) ২২৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে অতদূর নিয়ে গিয়েছিলেন। কিন্তু এ ম্যাচে সাকিব নেই।
আঙুলের ইনজুরিতে সিরিজ শেষ হয়ে গেছে টিম বাংলাদেশের প্রাণশক্তির। নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি ইভেন্ট হলেই যার ব্যাট তেঁতে ওঠে (২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে সেঞ্চুরি আর সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান)- সেই মাহমুদউল্লাহও কিছু করতে পারেননি। ফিরে গেছে মাত্র ১৩ রানে।
শেষ বার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৩ বলে ৪০ করা সাব্বির (১৩) অনেক ঘটনার জন্ম দিয়ে দলে ঢুকেও ব্যর্থ। মোদ্দাকথা তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ আর সাব্বির- প্রতিষ্ঠিত ছয়জন ব্যাটসম্যান মিলে করেছেন ৬৭, সেখানে ২৩২ রান আসলেই কি কম?
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
