নিউজিল্যান্ডে মসজিদে নৃশংসতা, নিহত বেড়ে ৪০
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় নিহত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে ২৭ জন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ এবং লিনউড এলাকায় আরেকটি মসজিদে এ হামলা চালানো হয়।
নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, নিহতদের মধ্যে ৩০ জন হ্যাগলে পার্কের কাছের আল নুর মসজিদ এবং লিনউডের মসজিদে ১০ জন মারা গেছেন।
এক হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ বন্দুকধারী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকদের তিনজন পুরুষ ও একজন নারী।
নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, স্বয়ংক্রিয় বন্দুকের এলোপাথারি গুলিতে ওইসব লোক নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু লোক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা এ ঘটনাকে দেশটির ইতিহাসে ‘অন্ধকার দিন’ দিন হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে জড়িতদের খুঁজে বের করার কথাও বলেছেন তিনি। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে জাসিন্দা এসব কথা বলেন।
এ ঘটনায় সামজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, এক বন্দুকধারী স্বয়ংক্রিয় বন্দুক থেকে নির্বিচার গুলি চালাচ্ছে, আর মসজিদে নামাজ পড়তে আসা লোকজন পাখির মতো ফ্লোরে লুটিয়ে পড়ছে। বন্দুকধারী নিজেই নৃশংসতার ঘটনা সরাসরি প্রচার করে।
আলজাজিরা বলছে, শুক্রবার জুমার নামাজের সময় এক বন্দুকধারী আল নুর নামের ওই মসজিদে ঢুকে পড়ে এবং এলোপাথারি গুলি চালায়। এ সময় মসজিদে ৫০ জনের মতো লোক ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন।
দেশটির পুলিশ বলছে, তারা পরিস্থিতি সামাল দিচ্ছে। ঘটনাস্থলের আশপাশের রাস্তা-ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে লোকজনকে ঘরে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছ।
পুলিশ কমিশনার মাইক বুশ এক বিবৃতিতে বলেছেন, ‘সক্রিয় বন্দুকধারীর কারণে ক্রাইস্টচার্চে একটি গুরুতর ও নব্য পরিস্থিতি তৈরি হয়েছে।’
এদিকে, ওই মসজিদেই নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য। তারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন বলে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা মানসিকভাবে ‘আঘাত’ পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী লেন পেনেহা বলেছেন, তিনি দেখেছেন কালো পোশাক পড়া একজন লোক আল নুর মসজিদে প্রবেশ করতে এবং তার পরই বেশ কিছু গুলির শব্দ শুনেছেন তিনি। ভয়ে লোকজনকে ছোটাছুটি করতেও দেখা গেছে বলেও জানান তিনি।
এমার্জেন্সি সার্ভিসের লোকজন আসার আগেই ওই বন্দুকধারী পালিয়ে যায় বলেও জানান তিনি।
পেনেহা বলেন, তিনি মসজিদে প্রবেশ করে সাহায্যের চেষ্টা করেন। ‘আমি সর্বত্র মৃত মানুষ দেখেছি’, বলেন তিনি।
আলজাজিরা বলছে, মসজিদের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এ ব্যক্তি বলেছেন, গুলি শুরু হলে তিনি একটি বেঞ্চের নিচে লুকিয়েছিলেন। তিনি জানান, মসজিদে প্রায় ৫০ জন লোক ছিলেন।
স্যাম ক্লার্ক নামে নিউজিল্যান্ড টিভির এক রিপোর্টার মসজিদের ভেতরের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন।
তিনি আলজাজিরাকে বলেন, একজন লোক মেশিনগান নিয়ে মসজিদে ঢোকেন এবং গুলি চালাতে থাকেন।
ক্লার্ক বলেন, ‘হেলমেটসহ কালো পোশাক পরা এক ব্যক্তি মেশিনগান নিয়ে মসজিদের পেছন দিক থেকে এসে ভেতরে প্রবেশ করে এবং প্রার্থনারত লোকদের ওপর গুলি চালাতে থাকে।’
তিনি আরো বলেন, অনেকেই মসজিদের জানালা ও দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, কিন্তু অনেক লোক গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে অনেকে ১৬ বছরের মতো যুবকও রয়েছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত স্কট ব্রাউন উদ্বেগ প্রকাশ করেছেন।
হামলাকারী ব্রেনটন টারান্ট যে অস্ট্রেলীয় নাগরিক সেটা নিশ্চিত করেছেন স্কট মরিসন।
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ২০১৩ সালের এক গবেষণার বরাত দিয়ে সিএনএন বলছে, দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র ৫০ লাখ, যা মোট জনসংখ্যার ১ শতাংশ মাত্র। তবে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটিতে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে বলেও ওই গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে।
সম্পূর্ণ ঘটনাটির ভিডিওঃ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
