নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯
বাবর আজমের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেসে খেলেই জয় পেল পাকিস্তান। কিউইদের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান।
নিজেদের পরের দুই ম্যাচে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে জয় পেলে কাঙ্ক্ষিত সেমিফাইনালে খেলার সুযোগ পাবে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবর ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন জেমস নিশাম। ৬৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।
টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন বাবর আজম। দলের জয়ে সর্বোচ্চ ১০১ রান করেন বাবর আজম। এছাড়া ৬৮ রান করেন হারিস সোহেল।
সেমির স্বপ্ন জোড়ালো করতে হলে জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় পাকিস্তান।
ট্রেন্ট বোল্টের বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ফখর জামান। দলীয় ১৯ রানে ফখর জামান আউট হওয়ার পর বেশি দূর এগোতে পারেননি অন্য ওপেনার ইমাম-উল-হক। লুকি ফাগুর্নসনের বাউন্সারে গাপটিলের অসাধারণ ক্যাচে পরিণত হন ইমাম-উল।
এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বাবর আজম। ৫০ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করে আউট হন সাবেক অধিনায়ক হাফিজ। তবে অনবদ্য ব্যাটিং চালিয়ে যান বাবর আজম।
চতুর্থ উইকেটে হারিস সোহেলকে সঙ্গে নিয়ে ১২৬ রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাবর। জয়ের জন্য শেষ ১০ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। খেলার এমন অবস্থায় রান আউট হয়ে ফেরেন হারিস সোহেল। তার আগে ৭৬ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৬৮ রান করেন তিনি।
ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে পাকিস্তানকে জয় উপহার দেন বাবার। দলের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে অসাধারণ ব্যাটিং করে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭০তম ম্যাচে ১০মসেঞ্চুরি করেন বাবর। তার শতরানের ইনিংসটি ১২৭ বলে ১১টি চারে সাজানো।
জেমস নিশামের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২৩৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ২৩৮ রান করতে হবে পাকিস্তানকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর ষষ্ঠ উইকেটে ১৩২ রানের অনবদ্য জুটি গড়েন জেমস নিশাম ও কলিন ডি গ্রান্ডহোম। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৩৭ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দলের হয়ে ১১২ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৯৭ রান করেন নিশাম। ৭১ বলে ৬৪ রান করে আউট হন কলিন ডি গ্রান্ডহোম।
হারলেই বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। আর জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।এমন সমীকরণের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর খেলা শুরু হয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল।
প্রাথমিক ধকল সামলিয়ে ওঠার আগেই ফের বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। শাহীন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার কলিন মুনরো। এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি রস টেইলর। শাহীন শাহ আফ্রিদির গতির বলে উইকেটকিপার সরফরাজ আহমেদের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন টেইলর।
ব্যাটিংয়ে ধুকতে থাকা নিউজিল্যান্ড শিবিরে চতুর্থ আঘাত হানেন শাহীন শাহ আফ্রিদি। কলিন মুনরো, রস টেইলরের পর টম লাথামকে সাজঘরে ফেরান শাহীন। তার গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুনরো, টেইলর, লাথামরা।
দলীয় ১২.৩ ওভারে ৪৬ রানে মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেইলর ও টম লাথামের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড।
এরপর পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের শুরু থেকে পাকিস্তানের বোলারদের গতির প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। শাদাব খানের গুগলিতে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কিউই অধিনায়ক। তার আগে ৬৯ বলে ৪১ রান করেন উইলিয়ামসন। তার বিদায়ে ২৬.২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর কলিন ডি গ্রান্ডহোমের সঙ্গে দায়িত্বশীল ১৩২ রানের জুটি গড়েন জেমস নিশাম। তাদের অনবদ্য ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে দারুণভাবে খেলায় ফেরে নিউজিল্যান্ড। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে রান আউট হয়ে ফেরেন গ্রান্ডহোম। তার আগে ৭১ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬৪ রান করেন গ্রান্ডহোম। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১১২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ২৮ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৩৭/৬ (নিশাম ৯৭*, গ্রান্ডহোম ৬৪, উইলিয়ামসন ৪১, মুনরো ১২; শাহীন ৩/২৮)।
পাকিস্তান: ৪৯.১ ওভারে ২৪১/৪ (বাবর আজম ১০১*, হারিস ৬৮,হাফিজ ৩২, ইমাম-উল ১৯, ফখর জামান ৯)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
