নিউইয়র্কের নিরাপত্তায় কোন শিথিলতা নয়
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২
অ্যাসালের কনভেনশনে মেয়র এরিক এডামস
আজকাল রিপোট
মেয়র এরিক এডামস সিটির নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেছেন, এক্ষেত্রে কোন শিথিলতা নয়। তিনি বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সিটি হলে আমি আমার জব করছি, আপনারা সকলেই আপনাদের জব যথাযথভাবে পালন করুন।
গত ১০ ডিসেম্বর অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালের ১৫তম বার্ষিক কনভেনশনে বক্তৃতাকালে মেয়র বলেন, আপনারা যেমন একটি পরিবারের প্রধান, আমিও এই সিটির প্রধান। তাই সিটিবাসীর কল্যাণে যা করার তাই করবো। এজন্য সকলের সহযোগিতা চাই। আমাদের মনে রাখতে হবে হেইট ক্রাইম বন্ধসহ ‘সিটির নিরাপত্তা’ আমাদের প্রথম লক্ষ্য। এ ব্যাপারে কোন আপোষ করবো না।
উল্লেখ্য, আমেরিকান মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশী কমিউনিটি তথা সাউথ এশিয়ান কমিউনিটির যোগাযোগ আরো বৃদ্ধির প্রত্যয়ে অনুষ্ঠিত অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালের এটি ছিল ১৫তম বার্ষিক কনভেনশন। এবারের কনভেশনে মূলধারার উল্লেখযোগ্য নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কনভেনশনে বক্তারা বলেছেন, সাউথ এশিয়ান কমিউনিটি ঐক্যবদ্ধ হলে যুক্তরাষ্ট্রের রাজনীতি সমৃদ্ধ হবে। তাই মূলধারার রাজনীতিতে যারা যত বেশী সম্পৃক্ত হবেন, তারা ততই অগ্রগামী থাকবেন। কনভেনশনে সাউথ এশিয়ান অগ্রসরমান কমউিনিটিকে মূল ধারায় আরো বেশী সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ১০ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের শেরাটন লাগোরডিয়া ইষ্ট হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র এরিক এডামস ছাড়াও কনভেনশনে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের মাইনরোটি লীডার কংগ্রেসম্যান হেকিম জাফরি। ভিডিও বার্তায় বক্তব্য রাখেন ইউএস সিনেটের লীডার সিনেটর চাক শুমার। এতে চাক শুমার বলেন, আমি সাউথ এশিয়ান কমিউনিটিকে ভালোবাসি। কারণ এই কমিউনিটি পরিশ্রমী এবং অগ্রসরমান। তারা নিজের ও আমেরিকার জন্য কঠোর পরিশ্রম করছে।
মেয়রের বক্তব্যের পর অ্যাসাল চেয়ারম্যান মাফ মিসবাউদ্দিন তাঁকে অ্যাসাল-এর লগো সম্বলিত ক্যাপ উপহার দেন।
কংগ্রেসম্যান হেকিম জেফিরি তার বক্তব্যে অ্যাসাল-এর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, অ্যাসাল কমিউনিটির জন্য খুবই ভালো কাজ করছে। তিনি কনভেনশনে উপস্থিত ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং-কে এশিয়ান কমিউনিটির ভালো বন্ধু হিসেবে উল্লেখ এবং তার কর্মকান্ডেরও প্রশংসা করেন। হেকিম জাফরি বলেন, আমি ইমিগ্রান্ট। আমার বাবাও ছিলেন সোস্যাল ওয়ার্কার। আমার জীবনের পথ চলার সাথে অভিবাসীদের দারুণ মিল রয়েছে। আমিও একজন লেবারের ঘরে জন্ম নেয়া মানুষ। সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি। প্রসঙ্গত তিনি বলেন, আমেরিকানদেও জন্য ভালো হেলথ কেয়ার ব্যবস্থার জন্য কাজ করছি। আর বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নে ইউনিয়নগুলো ভালো ভূমিকা রাখছে।
কনভেনশনে আরো বক্তব্য রাখেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট কম্পোট্রোলার দিনাপোলি, নিউইয়র্ক সিটি কম্পোট্রোলার ব্রাড ল্যান্ডার, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডস সস মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
কনভেনশনে উদ্বোধনী বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী ও অ্যাসাল এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন। আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস, বাংলাদেশী কমিউনিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জিয়া ষ্টেট সিনেটর শেখ রহমান, ড. জয়নাল আবেদীন, এটর্নী মঈন চৌধুরী, অধ্যাপক শাহাদত হোসেন, লিয়াকত হুসেন আবু, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন, মাহমুদুল হাসান ।
মেয়রের বক্তব্যের পর অ্যাসাল চেয়ারম্যান মাফ মিসবাউদ্দিন তাঁকে অ্যাসাল-এর লগো সম্বলিত ক্যাপ উপহার দেন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
