নিউইয়র্কে হাসিনা ও ট্রাম্পের আন্তরিক কথোপকথন
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যাহ্নভোজে দুই নেতার মধ্যে দুই দফা বেশ কিছুক্ষণ কথা হয়।
বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি পরে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোজসভায় যোগ দেন। এর কিছুক্ষণ পরই সেখানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মধ্যে প্রথমে কুশল বিনিময় হয়, পরে কিছু সময় তারা আন্তরিকভাবে কথা বলেন।
মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ফাইল হস্তান্তর করেন। ভোজের আগেই ট্রামকে ফাইলটি গুরুত্বের সঙ্গে পড়তে দেখা গেছে। তবে ওই কথোপকথনে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে জাতিসংঘ সদর দফতরের মূল ভবনের দ্বিতীয় তলার নর্থ ডেলিগেটস লাউঞ্জে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেয়া মধ্যাহ্ন ভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়া ১৯৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বা তাদের প্রতিনিধিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করেন গুতেরেস।
মধ্যাহ্নভোজে জাতিসংঘ মহাসচিবসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের পনেরো শীর্ষ নেতা।
জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য আসন ছিল নির্ধারিত। আসনের ওপরে সবার নাম লেখা ছিল। মধ্যাহ্ন ভোজ সভা শুরুর বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটির অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য ভূয়সী প্রশংসা করে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ট্রাম্প।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আগামী বছর জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উদযাপন করব আমরা। আর এবার আমরা উদযাপন করছি, বিশ্বের মানবজাতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব চাঁদে অবতরণের পঞ্চাশতম বার্ষিকী।’
অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘চাঁদে অবতরণের পরপরই মহাকাশচারী জাতিসংঘে এসেছিলেন এবং সে সময় ভিড় এত বেশি ছিল যে তাদের উত্তর লনে যেতে হয়েছিল।’
জাতিসংঘ মহাসচিব এরপর নীল আর্মস্ট্রংয়ের একটি উক্তি উদ্ধৃত করেন- ‘আমরা পৃথিবীর নাগরিকরা যারা পৃথিবী ছেড়ে যাওয়ার কারণগুলোর সমাধান করতে পারি তারা এতে বসবাসের সমস্যাগুলোরও সমাধান করতে পারি।’
গুতেরেস বলেন, নীল আর্মস্ট্রংয়ের এ উক্তি আমাদের জন্য অনুপ্রেরণার হোক, যাতে আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে সবাই শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করতে পারে।
জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি কথা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে।
এরচেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক : স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে? বাংলাদেশে নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূতকে প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে বা সক্রিয় হতে দেখা যায়।
এরপর বিভিন্ন সময়ে এ সম্পর্কে যোগ হয়েছে নানা মাত্রা। বর্তমানে দেশটি বাংলাদেশের প্রধান রফতানি-গন্তব্য এবং রেমিটেন্সের অন্যতম উৎস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, জ্বালানি খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক বিদ্যমান রয়েছে।
বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এছাড়া মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ফাঁঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দীর্ঘদিন ধরেই দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
