নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার
হাসান মাহমুদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নিউইয়র্কের বাজারে ডিমের আকাশচুম্বি দাম ও ডিম সংকটের কারণে হাহাকার শুরু হয়েছে। খুচরা বাজারে এক ডর্জন সাধারণ ডিমের দাম কোন দোকানে ১০ ডলার আবার কোন দোকানে ১২ ডলার। অর্গানিক ডিমের দাম ১৩ ডলারের বেশি। তাও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। এ কারণে অনেক সুপারমলে ডিম চুরির ঘটনা ঘটতে শুরু হয়েছে বলে জানা যায়। এদিকে ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে অনেকে বাসায় ডিম মজুদ শুরু করছেন। একই চিত্র এখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বলে জানা যায়। বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির মানুষ ডিমের এমন সংকট ও মূল্যবৃদ্ধির কারণে হতবাক। বার্ড ফ্লু প্রকোপের কারণে লাখ লাখ মুরগি মেরে ফেলায় বাজারে ডিমের এই ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণে ডিম ইমপোর্ট করে কানাডা এবং নেদারল্যান্ডস থেকে। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে পণ্য আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণার পর সেই থেকে বাজার গরম হয়ে আছে। শুল্ক আরোপ সাময়িক স্থগিত করার পরও সেই বাজার আর স্বাভাবিক হয়নি বরং অচিরেই স্বাভাবিক হবার কোন আভাসও নেই বলে ব্যবসায়িরা মনে করছেন। দেশের বাজারে ডিম উৎপাদন বাড়াতে হলে আগামী এক বছর ধরে অপেক্ষা করতে হবে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে ভাইরাসে আক্রান্ত মুরগির সংখ্যা বাড়তে পারে। গত নভেম্বরে প্রায় ৭ মিলিয়ন, ডিসেম্বরে ১৮ মিলিয়ন এবং জানুয়ারিতে ২৩ মিলিয়ন মুরগি ফ্লু আক্রান্ত হয়েছে। বার্ড ফ্লুর প্রকোপে ব্যাপক মড়ক লেগেছে পোল্ট্রি খাতে। হাঁস-মুরগির সংখ্যা কমতে থাকায় ডিম বিক্রি সীমিত করে দিয়েছে সুপার স্টোর ও গ্রোসারিগুলো। এতে ডিমের সরবরাহ সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় হওয়ায় আশঙ্কাজনক হারে চুরি বেড়েছে দোকানগুলোতে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে চুরির তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুসারে, ২০২২ সাল থেকে বার্ড ফ্লুতে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ১৫০ মিলিয়নেরও বেশি পোল্ট্রি মুরগি মারা গেছে। ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
ইউএসডিএর প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য পরিদর্শন পরিষেবা বলছে, গত ৩০ দিনে বিপুল সংখ্যক মৃুরগিতে বার্ড ফ্লু পজিটিভ পাওয়া গেছে। এ অবস্থায় গ্রাহকদের জন্য ডিম সরবরাহ সীমিত করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার স্টোর ও মুদি দোকান মালিকরা। একজন গ্রাহকের কাছে এক ডজনের বেশি ডিম বেচতে রাজি হচ্ছেন না অনেক বিক্রেতা। কোন কোন দোকানে আবার একটি পরিবারের সদস্যপ্রতি তিনটি ডিম বিক্রির সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় আবার দুটি ডিমের বেশি ক্রয় করতে পারছেন না গ্রাহকরা। সেইসঙ্গে ডিমের দামও বেড়ে গেছে অস্বাভাবিক হারে।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, এক বছর আগের তুলনায় এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৩ শতাংশ দাম বেড়েছে নিত্যপণ্যের। কিন্তু শুধু ডিমের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে যাওয়ায় আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বেড়েছে মুদি দোকান এবং সুপারমার্কেটগুলোতে।
চলতি মাসে প্রায় ৪০ হাজার মার্কিন ডলার মূল্যের এক লাখ অর্গানিক ডিম চুরির ঘটনা ঘটেছে পেনসিভানিয়ার গ্রীণ ক্যাসল থেকে। টাকার অভাবে এসব ডিম চুরি হচ্ছে তা নয়; অনেকে পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য চুরির আশ্রয় নিচ্ছেন বলে জানা যায়। আগামী কয়েক মাসেও ডিমের বাজারের এই চিত্র পরিবর্তন হবার কোন সম্ভাবনার চিত্র কারো কাছে নেই।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
