নিউইয়র্কে জমজমাট ইফতারি বাজার রোজা শুরু নিয়ে বিভ্রান্তি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
সিয়াম সাধনার মাস পবিত্র রমজান ১১ মার্চ সোমবার থেকে নিউইয়র্কে শুরু হলেও প্রথম রোজা রাখার দিন নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কের বেশি ভাগ এলাকায় রোজা শুরু হয়েছে সোমবার। সে অনুযায়ী রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খেয়ে রোজা রাখেন মুসলিমরা। এক বিবৃতিতে ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা জানিয়েছিল, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার রাতে।
কিন্তু নিউইয়র্কে প্রথম রোজা রাখার দিন নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন সাধারণ মুসল্লিরা। চাঁদ দেখা না গেলে নিউইয়র্কে কিছু কিছু জায়গায় রমজান মাস শুরু হয় মঙ্গলবার (১২ মার্চ)। সেক্ষেত্রে সোমবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খেয়ে রোজা রাখেন মুসলিমরা।
কিন্তু প্রথম রোজা রাখার দিন নিয়ে সৃষ্ট বির্তকের কারণে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলির বেশ কয়েকটি মসজিদে রোববার তারাবির নামাজ হয় নাই। এমনকি মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্তে বহু মুসল্লি সোমবার রোজাও রাখেননি। নিউইয়র্ক শহরের লং আইল্যান্ডে ও বাফেলোতেও রোজা রাখা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এ কারণে সেখানেও একটি অংশ সোমবার রোজা রাখেননি।
এদিকে নিউইয়র্কে বিভিন্ন রেস্টুরেন্টে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১১ মার্চ সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার কেনার জন্য প্রচন্ত ভিড় দেখা গেছে সর্বত্র। সেই সঙ্গে পার্টি হলগুলোতে চলছে ইফতার পার্টির আড়ম্বর। রমজানের এই দিনগুলিতে কোন পার্টি হল আর একদিনের জন্যও খালি নেই। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান অনেক আগে থেকেই ইফতার অনুষ্ঠানের জন্য রেস্টুরেন্ট ও কমিউনিটি হলগুলি বুকিং দিয়ে রেখেছে।
পবিত্র রমজান উপলক্ষে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, এস্টোরিয়া, উডসাইড, ওজনপার্কে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে রকমারি ইফতার বিক্রি করা হচ্ছে। এসব এলাকার কিছু কিছু স্থানে ফুটপাতে টেবিল সাজিয়েও বাহারি ইফতার বক্স বিক্রি হচ্ছে।
বিভিন্ন রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, অন্যান্য বছরের মতো এবারও ইফতার বক্স বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে স্পেশাল হালিম, বিভিন্ন ধরনের জিলাপি এবং কাবাব। তারা বলেন, ইফতার বক্সে রয়েছে ১০ থেকে ১৬টা পর্যন্ত আইটেম। এসব ইফতার বক্স ৮.৯৯ ডলার থেকে ১০.৯৯ ডলার পর্যন্ত বিক্রি করা হচ্ছে। ইফতার আইটেমের মধ্যে রয়েছেÑবিরিয়ানি, ফ্রাই চিকেন, ছোলাবুট, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, মরিচা, মুড়ি, জিলাপি, খেজুর, কাচা ছানা, আলুর চপ, সেমাই, বিভিন্ন ধরনের ফল, শরবত এবং শসাসহ অন্যান্য আইটেম। নিউইয়র্কের আশপাশের স্টেট থেকেও অনেকে ইফতার ক্রয় করতে আসেন জ্যাকসন হাইটসের রেস্টুরেন্টগুলোতে।
খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী খলিলুর রহমান জানিয়েছেন, প্রতি বছরের মত এবারও রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থায় তারা ইফতারি সরবরাহ করছেন। রমজান মাসে রোজাদারদের উন্নত সেবা দিতে তাদের চারটি শাখায় জনবল বৃদ্ধি করা হয়েছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
