নিউইয়র্কে ইফতারের দোকানগুলোতে উপচে পড়া ভিড়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রমজানের প্রথম দিনে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার (১১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য রকম পরিবেশ ছিল নিউইয়র্কজুড়ে। রেস্টুরেন্টগুলোতে দিনের বেলা তেমন বেচাকেনা না হলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারের জন্য ক্রেতাদের ভিড় ছিল। দোকানগুলোতেও নানা পদের মুখরোচক ইফতার সামগ্রী দিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করেন বিক্রেতারা। দেখা গেছে, বাসায় নানা রকমের ইফতার সামগ্রী তৈরি হলেও অনেকেই দোকান থেকে ইফতারির বিভিন্ন পদ কিনে নিচ্ছেন।
সোমবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কস, ব্রুকলিন, জামাইকা জ্যাকসন হাইটস ও ম্যানহাটনের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, বিকাল ৪টা থেকেই ইফতার সামগ্রীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রথম দিনের ইফতারিতে মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিলে খেজুরের গুঁড়ের গরম জিলাপি। এছাড়াও গরু-মুরগির কাবাব, হালিম, চিনির জিলাপি, সমুচা, পিঁয়াজু, সবজির পাকোরা, বেগুনি, ছোলা, আলু-ডিম চপ, সিঙ্গারা, শরবত, খোরমা, মিষ্টি, পুরি, বিরিয়ানি, চিকেন ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, চিলি চিকেনসহ বিভিন্ন রকমের ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
খলিল বিরিয়ানি হাউসে স্বত্বাধিকারী ও বিশিষ্ট রন্ধনশিল্পী খলিলুর রহমান বলেন প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থায় ইফতারি সরবরাহ করছি। রমজান মাসে রোজাদারদের উন্নত সেবা দিতে আমাদের চারটি শাখায় জনবল বৃদ্ধি করেছি। ইফতারে শুধু মুখরোচক খাবারই নয়, স্বাস্থ্যসম্মত খাবার দেবার প্রচেষ্টা করছি।
তিনি বলেন, গতবছরের চেয়ে এবার জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে মূল্য নির্ধারণ করেছি। দু'ধরনের ইফতার বক্সের দাম একটি ১১ এবং অন্যটি ১৩ ডলার মূল্য নির্ধারণ করেছি। এ মূল্য ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানান খলিল।
ব্রঙ্কসের বাংলা গার্ডেনের রন্ধনশিল্পী আবুল বাশার জানান, তাদের রেস্তোরাঁয় সব সময়ই স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করা হয়। তবে রোজা উপলক্ষ্যে কিছুটা ব্যতিক্রম ব্যবস্থা নেওয়া হয়েছে। আস্ত মুরগির রোস্ট, মাসালা চিকেন, মাটন ভুনা, বিফ ভুনা, চিকেন ফ্রাই, দই বুন্দিয়া, জিলাপি, চিকেন সমুচা, চিকেন টিক্কা কাবাব, জালি কাবাব, ডিম চপ, চিকেন ড্রামস্টিক, মাটন কাবাব, বেগুনি, পেঁয়াজু শাহী জিলাপি ইত্যাদি রয়েছে ইফতারি আইটেমের মধ্যে। ক্রেতাদের চাহিদা মোতাবেক সকল ধরনের খাবার সরবরাহ করবেন বলে আশা করেন তিনি।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
