নালদোর প্রতিদ্বন্দ্বীকেই কিনতে চাচ্ছে রিয়াল
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ খালি করে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে শূন্যস্থান রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী দিয়েই পূরণ করতে চাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। না, মেসিকে দলে নেওয়ার পরিকল্পনা করছে না রিয়াল, বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে নেই তাঁর। এই প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হয়েছে এ মৌসুমে।সিরি ‘আ’তে সিআর সেভেনের সঙ্গে গোলে টেক্কা দেওয়া তরুণ স্ট্রাইকার ক্রিস্তফ পিওনতেককে দলে নেওয়ার পরিকল্পনা করছে তারা। এমনটিই জানিয়েছে স্প্যানিশ পত্রিকা এএস।
ইতালিতে এ বছরই এসেছেন রোনালদো আর পিওনতেক। একজন খেলছেন জুভেন্টাসের হয়ে, আরেকজন জেনোয়ায়। মানিয়ে নিতে সময় নেননি কেউই। ১৯ ম্যাচ শেষে রোনালদোর গোল যখন ১৪, ২৩ বছর বয়সী পিওনতেক পিছিয়ে আছেন মাত্র এক গোল। ২৩ বছর বয়সী এই পোলিশের মধ্যে লেভানডস্কির ছায়া দেখছেন অনেকেই। এমন স্ট্রাইকারকে দলে নিতে কে না চাইবে!
তাই তাঁর ওপর নজর রাখছে ইউরোপের ক্লাবগুলো। সে তালিকায় নাম আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ডর্টমুন্ডের। এমনকি ত্রিমুখী দলবদলের অংশ হয়ে এসি মিলানে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বড় খবর জেনোয়ার নম্বর নাইনের সঙ্গে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ যোগাযোগ করে তাদের আগ্রহের কথা জানিয়েছে। স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, এ মৌসুমে নিজেদের সেরা সম্পদকে ছেড়ে দেওয়ার ইচ্ছা নেই জেনোয়ার। তবে ভালো দাম দেওয়া পেলে যেকোনো কিছুই সম্ভব । আর লিগের ১৪ নম্বরে থাকা দলটি আঁচ করতে পারছে পিওনতেককে ধরে রাখার কাজটি তাদের জন্য কঠিন হয়েই দাঁড়াবে। আর তাই ৫০ মিলিয়ন ইউরো দামও নির্ধারণ করে দিয়েছে ক্লাবটি।
রাশিয়া বিশ্বকাপে জায়গা না হলেও গত বছর সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে পিওনতেকের। প্রথম ম্যাচেই করেছেন গোল। নিজের ফর্ম দেখাচ্ছেন ক্লাব, জাতীয় দল দুদিকেই। ওদিকে রোনালদো চলে যাওয়ার পর নতুন উত্তরসূরির অপেক্ষা তো আছেই, পাশাপাশি করিম বেনজেমার নতুন চোট ভাবিয়ে তুলেছে স্প্যানিশ ক্লাবটিকে। একজন স্ট্রাইকারকে দলে ভেড়ানো অপরিহার্য হয়ে পড়েছে তাদের। আর সমাধান কি তবে পিওনতেকেই, সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে রিয়াল ভক্তদের।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
