নারায়ণগঞ্জে নারী এমপির তালিকায় যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত নারী এমপি কে হচ্ছেন তা নিয়ে যখন সর্বত্র আলোচনা তখন এ ক্ষেত্রে দেখা দিতে পারে চমক। আর সেই চমকের অংশ হিসেবে একেবারে নতুন একজন আসতে পারে এমপির পদে। আর সেটা নিয়েই চলছে এখন নানা নাটকীয়তা। ওই চমকে ইতোমধ্যে ২ জনের নাম গেছে আলোচনায় ও কেন্দ্রীয় দপ্তরে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে দুইজনের নাম। দুই দলের দুইজন নেত্রীকে নিয়েই এখন চলছে পর্যালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, শেষতক হয়তো এ দুইজনের মধ্যেই কারো নাম চূড়ান্ত হতে পারে।
এদিকে এবার আলোচনা শুরু হয়েছে কে থাকতে পারেন নারী এমপির চেয়ারে। গতবার অনেকটা নাটকীয়তার মধ্যেই আলোচনায় এসেছিলেন হোসনে আরা বেগম বাবলী। তখন অপরিচিত হলেও হয়ে যান সংরক্ষিত এমপি। গত ৫ বছরে তাঁর বিরুদ্ধে উঠেনি কোন অভিযোগ। বরং প্রধানমন্ত্রীর প্রতি বেশ অনুগামী দেখা গেছে তাঁকে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা জানান, নারায়ণগঞ্জে এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এমন নেতাদের টার্গেট করেই নারী এমপির সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হচ্ছে। সে ক্ষেত্রে কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে বর্তমান এমপিদের স্ত্রীদের নাম প্রাথমিকভাবে রাখা হয়নি। একই পরিবার থেকে একাধিক এমপি না দেওয়ার পক্ষেই দলের নেতারা।
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি হলেন গোলাম দস্তগীর গাজী। তিনি এখন পাট ও বস্ত্র মন্ত্রী। তাঁর স্ত্রী হাসিনা গাজী তারাব পৌরসভার মেয়র। এ আসনে মনোনয়ন চাওয়া হেভিওয়েট নেতাদের মধ্যে আবদুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। কায়েতপাড়ার চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলার চেয়ারম্যান শাহজাহানও পদে আছে। সে কারণে রূপগঞ্জ থেকে কাউকে নারী এমপি দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জ-২ তথা আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এখানে তাঁর শক্ত কোন প্রতিপক্ষ ছিলেন না যাদের এখনই দ্রুত মূল্যায়ন করা উচিত।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হলেন শামীম ওসমান। তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সভাপতি। তাছাড়া শামীম ওসমানের আসনেও শক্ত কোন প্রতিদ্বন্দ্বি ছিলেন না।
নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি হলেন সেলিম ওসমান। আর নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি হলেন লিয়াকত হোসেন খোকা।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে ২০০৮ হতে ২০১৪ সাল পর্যন্ত এমপি ছিলেন আবদুল্লাহ আল কায়সার। ২০১৪ ও সবশেষ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। পরে তিনি সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচনের মাঠে ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন বেশ সক্রিয়। রীতিমত কাপুনি ধরিয়ে দিয়েছিলেন কায়সার। তাঁর কারণে বেকায়দায় ছিলেন মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের লিয়াকত হোসেন খোকাও। তবে ৩০ ডিসেম্বর ভোটের মাত্র ২দিন আগে কায়সার নানা ধরনের চাপে নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হন। তাছাড়া কেন্দ্রীয়ভাবেও তাকে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়। স্থানীয়রা জানান, কায়সার না সরলে ভোটে বড় ধরনের রদবদল হতে পারতো। পাল্টে যেত ভোটের ফলাফল। এসব কারণেই কায়সারকে পুরস্কৃত স্বরূপ তার স্ত্রীর নাম সংরক্ষিত নারী এমপির কোটায় পাঠানো হয়েছে।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি হয়েছেন সেলিম ওসমান। এখানে আগে এমপি ছিলেন সেলিম ওসমানের বড় ভাই নাসিম ওসমান যিনি ২০১৪ সালের এপ্রিলে মারা যান। নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদেরও সুদৃষ্টিতে আছেন পারভীন ওসমান। সে কারণে জাতীয় পার্টির একটি অংশও সুপারিশ করছেন পারভীন ওসমানের নাম।
এছাড়া সোনারগাঁয়ে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা হিসেবে পরিচয় দেওয়া অনন্যা হুসাইন মৌসুমী। তিনিও চাইতে পারেন মনোনয়ন। একই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করা জেলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তারও আছেন তালিকাতে।
সংশ্লিষ্টরা বলছেন, সংসদি নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের এমপির স্ত্রীরা পাড়া মহল্লা চষে বেড়িয়েছেন। দফায় দফায় উঠান বৈঠক, গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় এবং নারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে ব্যস্ত সময় পার করেন। সেখানে তাঁরা তুলে ধরছেন এমপি স্বামীর পজিটিভ নানা কর্মকান্ড, সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ নানা প্রচার-প্রচারণা। এসব প্রচারণায় এমপিদের স্ত্রীরা তুলে ধরছেন বিরোধী দল বিএনপির নানা অপকর্মের ইতিহাসও। কিন্তু তাদের পতিরা এমপি নির্বাচিত হওয়ায় আপাতত তাদের নারী এমপি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
