নারায়ণগঞ্জে একটি চেঞ্জ এসেছে : এসপি হারুন
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বর্তমানে নারায়ণগঞ্জে একটি চেঞ্জ এসেছে। এখানকার মানুষ আগে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক চোরাচালানী ও মাস্তানদের কারণে অসহায়ত্ব বোধ করতো। সাধারণ মানুষ সুবিচার আশা করতো। আমরা সেটি করতে সমর্থ হচ্ছি। ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং বেশ কিছু সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক চোরাচালানীরাও এখন পর্দার অন্তরালে ঢুকে পড়েছে। পুলিশ বাহিনী জনসাধারণের মাঝে গণজাগরণ তৈরি করেছে। নারায়ণগঞ্জে একটি বড় জুয়ার আসর বসতো সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। সাংবাদিকসহ সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। সাংসদ শামীম ওসমানও মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনিও আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরাও নারায়ণগঞ্জে অবশ্যই মাদক চোরাকারবারী ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুটিকয়েক অসৎ পুলিশের সদস্যেও কারণে এর দায় গোটা পুলিশ বাহিনী নিবেনা এমন হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, কয়েকজন সদস্য আমাদের বাহিনীকে কলঙ্কিত করবে এমনটি হতে দেয়া হবেনা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আসলে আজকের এই খেলাটি কোন প্রতিযোগিতা নয়, একটি সুন্দর সম্পর্ক ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। এতে সকলেই মজা ও আনন্দ পেয়েছে। এটি পুলিশের সাথে সকল কমিউনিটির দৃঢ় মেলবন্ধন তৈরির প্রয়াস। নারায়ণগঞ্জবাসীর সাথে পুলিশের যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে তা অটুট থাকবে। নারায়ণগঞ্জে পুলিশের উপর মানুষের আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ সুপারের মতো এমন অফিসাররাই আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাব একাদশের অধিনায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘এমন আয়োজন অদ্ভুত সুন্দর। পুলিশ সুপারের আয়োজন হলেও আমরা বিনোদনের সুযোগ পেলাম। তাঁর দক্ষতায় শুধু এমন আয়োজনেই নয়, বিভিন্ন কর্মকান্ডে চিত্র বদলে যাচ্ছে। নগরী থেকে ফুটপাত উচ্ছেদ, সন্ত্রাসের বিরুদ্ধে নেয়া উদ্যেগে তিনি প্রশংসা কুড়িয়েছেন। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে যে জুয়ার আসর বসতো তাও তিনি উচ্ছেদ করেছেন। দলীয় প্রভাবের উর্ধ্বে উঠে কাজ করলে যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি।’
শুভেচ্ছা বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে। পুলিশ সুপারের কিছু পদক্ষেপ নারায়ণগঞ্জে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি অবৈধভাবে ফুটপাত দখল রোধে, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে এবং জুয়ার আসরে হানা দিয়ে প্রভাবশালীদের উচ্ছেদ করেছেন। এসব প্রভাবশালীদের উচ্ছেদ করতে তিনি দ্বিধাবোধ করেননি। এটি সত্যিই কৃতিত্বের দাবিদার। ফরমালিনযুক্ত খাবার বিক্রি বন্ধে আমি তার কাছে কিছু পদক্ষেপ প্রত্যাশা করি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়া, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড এ্যাডমিন) মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে অতিথিরা ক্রেস্ট, মেডেল, ট্রফি তুলে দেন।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
