নারায়ণগঞ্জ-৪ আসনে মাঠে নেই বিএনপি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে কোণঠাসা করে ঐক্যফ্রন্ট থেকে মুফতি মনির হোসাইন কাসেমি মনোনয়ন বাগিয়ে নিলেও নির্বাচনী মাঠে কাউকে কাছে পাচ্ছেন না। বিএনপির শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি দৌড়ঝাঁপ চালিয়েও এখন পর্যন্ত কোনো নেতার সাড়া পাননি কাসেমি। বিএনপি নেতাকর্মীরা মাঠে না নামায় একা একাই চলছেন ঐক্যফ্রন্টের এ প্রার্থী।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলম। বিগত সময়ে এমপি নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর কাছে পরাজিত হন তিনি। পরাজিত হওয়ার পর ফতুল্লা থানা বিএনপি সভাপতির দায়িত্ব পান। এরপর থেকে দলকে সংগঠিত করতে নিরলস ভূমিকা পালন করে আসছিলেন। আর দলীয় মনোনয়নের প্রত্যাশা নিয়ে শাহ আলম কেন্দ্রীয়ভাবে দৌড়ঝাঁপ চালিয়ে আসছিলেন। একই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন দলীয়ভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনিও মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে শীর্ষ মহলে দৌড়ঝাঁপ চালান।
তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয়ভাবে মনোনয়নের চিঠি দিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলমকে। আর গিয়াস উদ্দিন দলীয় মনোনয়নের চিঠি না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। হঠাৎ বিএনপির হেভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে ঐক্যফ্রন্ট থেকে মুফতি মনির হোসাইন কাসেমিকে মনোনয়ন চূড়ান্ত করা হয়। একজন অপরিচিত প্রার্থীকে মনোনয়ন দেয়ায় রাগে ক্ষোভে কাসেমির পক্ষে বিএনপির কেউ মাঠে নামছেন না বলে বিএনপির অনেক নেতাই জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের মধ্যে ফতুল্লা থানা এলাকা বিএনপির ঘাঁটি হলেও নির্বাচনী মাঠ এখনো আওয়ামী লীগের দখলে। বিএনপি নেতাকর্মীরা কাসেমীর পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন না। শুধু রাস্তায় পোস্টার ও মাইকিং করা ছাড়া ধানের শীষের মাঠ শূন্য। দেখে মনে হচ্ছে না নৌকার প্রার্থী শামীম ওসমানের আসনে ধানের শীষের কোনো প্রার্থী নির্বাচন করছেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তারা একজন দুর্বল প্রার্থীর পক্ষ নিয়ে শামীম ওসমানের মতো প্রার্থীর সঙ্গে লড়াইয়ের জন্য মাঠে নামতে রাজি নয়। লড়াই করতে গিয়ে কোনো নেতাকর্মী বিপদে পড়লে কাসেমির মতো ব্যক্তিকে কাছে পাবে না-এমন আশঙ্কায় নির্বাচন থেকে দূরে রয়েছেন বিএনপির শীর্ষ নেতারাও।
ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, মামলা-হামলার ভয়ে বেশির ভাগ নেতাকর্মী রাতে বাসায় থাকতে পারেন না। অনেকে আগে থেকেই এলাকা ছাড়া। তফসিল ঘোষণার পর তারা মনে করেছিলেন নির্বাচন উপলক্ষে এলাকায় অবস্থান করে দলের প্রার্থীর পক্ষে নির্বাচন করতে পারবেন।
শামীম ওসমানের আসনে নির্বাচন করতে মাঠে নেমে কতটুকু ভরসা পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যার কারণে কেউ মাঠে নামতে চাইছে না। এ ছাড়া নির্বাচন করতে অনেক হিসাব-নিকাশ থাকে সেটাও কাসেমির কাছে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। এখন পর্যন্ত কোনো থানা কিংবা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে টানতে পারছেন না তিনি।
কাসেমির পক্ষে নির্বাচনে মাঠে নামবেন কিনা-জেলা বিএনপির শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করা হলে কেউ সাহস করে কথা বলতে রাজি হননি।
থানার একজন শীর্ষ নেতাকে ফোন করলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ভাই কাসেমির পক্ষে নির্বাচন করব কিনা এ ধরনের প্রশ্ন কইরেন না। নির্বাচন করার পরিবেশ নাই। বিএনপির কোনো প্রার্থী দিলে ভয়কে উপেক্ষা করে নির্বাচনে মাঠে নামার চিন্তা-ভাবনা করতাম। কিন্তু শামীম ওসমানের সঙ্গে লড়াই করব কার পক্ষ নিয়ে তা ভাবার বিষয়।’ এরপর তিনি ফোনের লাইন কেটে দেন।
এদিকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে মুফতি মনির হোসাইন কাসেমির ফতুল্লার মুসলিমনগরের বাড়িতে একাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাকে নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।
জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমি বলেন, ‘সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা হচ্ছে। আর আমার নির্বাচনী এলাকাও এর বাইরে নয়। নারায়ণগঞ্জেও হামলা মামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকতে পারছে না। যারা আমার সঙ্গে জনসংযোগে মাঠে নামছে তাদের তালিকা করে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মী পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছে না। ভোটের সময় ঠিকই নেতাকর্মীরা ভোট দিয়ে বিপ্লব ঘটাবে।’
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
