নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের চারজন সহকারীকে হলিডে গিফট বা ছুটির দিনের উপহার হিসেবে ১ লাখ ৫৫ হাজার ডলার দিয়েছেন। প্রশাসনের প্রকাশিত নতুন ফিন্যান্সিয়াল ডিসক্লোজারের তথ্য অনুযায়ী, এই চারজনের মধ্যে তিনজনকে ৪৫ হাজার ডলার করে এবং অপর একজনকে ২০ হাজার ডলার দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এই খবরটি প্রথম প্রকাশিত হয়।
গত সপ্তাহে প্রকাশিত হোয়াইট হাউস কর্মীদের বার্ষিক আর্থিক প্রকাশের ফর্মে এই বড়সড় উপহারের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাটালি হার্প, কমিউনিকেশনস অ্যাডভাইজার মার্গো মার্টিন এবং ওভাল অফিসের অপারেশনের ডেপুটি ডিরেক্টর চেম্বারলেইন হ্যারিস ৪৫ হাজার ডলার করে উপহার পেয়েছেন। অন্যদিকে, ওভাল অফিসের অপারেশনের ডিরেক্টর ওয়াল্ট নাউটাকে দেওয়া হয়েছে ২০ হাজার ডলারের উপহার।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটালি হার্পের সঙ্গে পেশাদারত্বের বাইরের সম্পর্কের গুঞ্জন কিছুতেই এড়াতে পারছেন না। একাধিক ট্যাবলয়েড পত্রিকা দাবি করেছে, হার্প ট্রাম্পকে একাধিক আবেগী চিঠি লিখেছেন। এক চিঠিতে লিখেছেন, ‘আমার কাছে শুধু আপনিই (ট্রাম্প) গুরুত্বপূর্ণ।’
গত ২৮ জুন, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট এবং তার ৩৪ বছর বয়সী সহকারীকে ন্যাশনাল গলফ ক্লাবে একসঙ্গে দেখা যাওয়ার পর এই গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে।
নাটালি হার্প প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রিন্ট করার কাজে একটি পোর্টেবল প্রিন্টার বহনের জন্য পরিচিত। ট্রাম্প স্ক্রিনের চেয়ে কাগজে পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, সরকারি ও বেসরকারি খাতে কাজ করার সময় ট্রাম্পের তার আশেপাশের মানুষদের বড়দিনের উপহার দেওয়ার দীর্ঘদিনের একটি প্রথা রয়েছে। তবে অন্য কোনো কর্মীকে অনুরূপ উপহার দেওয়া হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।
ওই কর্মকর্তা আরও জানান, এই নগদ উপহারগুলো তাদের আনুষ্ঠানিক সরকারি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়, তাই এটি প্রাসঙ্গিক আইনি ও নৈতিক মানদণ্ডের অধীনে সম্পূর্ণ গ্রহণযোগ্য।
নাটালি বাদে উপহার পাওয়া বাকিদের মধ্যে মার্গো মার্টিন ট্রাম্পের প্রথম মেয়াদের সময় থেকেই তার সঙ্গে কাজ করছেন। ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ফ্লোরিডায় তার মিডিয়া অপারেশন পরিচালনার দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের বিজয়ের পর পুনরায় হোয়াইট হাউসে ফিরে এসেছেন।
এছাড়া এ বছরের শুরুতে চেম্বারলেইন হ্যারিসকে হোয়াইট হাউস বলরুম প্রকল্পের তদারকির জন্য ইউএস কমিশন অব ফাইন আর্টসে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের সাবেক ভ্যালেট ওয়াল্ট নাউটার বিরুদ্ধে ২০২৩ সালে গোপন নথিপত্র সরানোর বিষয়ে এফবিআইয়ের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও ২০২৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়।
কংগ্রেসের কাছে দেওয়া হোয়াইট হাউসের বেতন প্রকাশের প্রতিবেদন অনুযায়ী, হার্প, মার্টিন এবং হ্যারিস প্রত্যেকে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার আয় করেন। আর নাউটার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান ও লিটল থিংস
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
