নাইজেরিয়ার শিক্ষার্থীদের বাংলাদেশের গল্প শোনালেন হাইকমিশনার
প্রকাশিত: ১১ জুন ২০১৯
বাংলাদেশ সম্পর্কে জানার উদ্দেশ্যে নাইজেরিয়ার রাজধানী আবুজার গ্রাতেম মন্টেসরি স্কুলের ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছে। গতকাল সোমবার (১০ জুন) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশন পরিদর্শন করে। প্রতিনিধি দলে বিভিন্ন গ্রেডের ১৪ জন ছাত্র-ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মো. শামীম আহসান স্কুলের টিমকে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন অভিযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন।
সংগীত, ক্রীড়া, খাবার, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষদের অনুরাগের বিষয়টি তুলে ধরতে গিয়ে ঐতিহ্যগতভাবে সহিষ্ণু মনোভাব, ধর্মনিরপেক্ষ চেতনা এবং শান্তির প্রতি তাদের অঙ্গীকারের কথাও তুলে ধরেন হাইকমিশনার। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ঔপনিবেশিক শাসনে থাকার সাধারণ অতীত ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মিলের কথা তুলে ধরতে গিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।

পরে বাংলাদেশের ওপরে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়, যা তাদের মনোযোগ আকর্ষণ করে। এরপর হাইকমিশনার কৌতূহল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কীভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ʿসোনার বাংলা’ গঠনে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে তা জেনে তারা খুব উৎসাহিত বোধ করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ‘দ্য আনফিনিশড মেমরসসহ (অসমাপ্ত আত্মজীবনী)’ সহ আরও কিছু বই হাইকমিশনার স্কুলের গ্রন্থাগারের জন্য হস্তান্তর করেন। এ ছাড়াও তিনি শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের হাতে উপহার হিসেবে বাংলাদেশের স্যুভেনির এবং প্রকাশনা সামগ্রী তুলে দেন।
স্কুলের প্রধান শিক্ষক কানমি ওদুকালে হাইকমিশনকে তথ্য সমৃদ্ধ চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ দু’দেশের জনগণের মধ্যে গভীরতর সম্পর্ক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন।

পরিদর্শন শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।
২০১৬ সালে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন চালু হওয়ার পর দেশটির ছাত্র-ছাত্রীদের হাইকমিশনে এটিই প্রথম সফর।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
