নতুন ইউটিউবাররা জেনে নিন...
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনেকেই ইউটিউব ভিডিও বানানো পেশা হিসাবে নিয়েছে। ইউটিউবারদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু ইউটিউবে ভালো করার জন্য যে দক্ষতা দরকার তা অনেকেরই নেই। সঠিক পরিকল্পনা না থাকায় একটা বড় অংশ ইউটিউবে সফল হতে পারছে না।
ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী বিভিন্ন ধরনের হার্ডওয়্যার প্রয়োজন হতে পারে। তবে ভিডিওর মান বাড়াতে চাইলে দরকার হতে পারে এর চেয়েও শক্তিশালী টুলস।
ব্লগিং, ট্রাভেল, শর্টফিল্ম বা আউটডোর চ্যানেলের জন্য প্রয়োজন খুবই ভালো মানের ভিডিও, যার জন্য শুরুতেই প্রয়োজন ঝাঁকুনি এবং কম্পনহীন ভিডিও ধারণ করার ডিভাইস।
সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আধুনিক স্মার্টফোন, যেগুলোতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস আছে। সঙ্গে লাগবে অন্তত ট্রাইপড, যাতে প্যানিং শট বা লম্বা সময় একেবারে স্থির থেকে ভিডিও করা যায়।
ফোনে ভিডিও ধারণ করলে সেটি স্থির রেখে হাঁটা-চলার মধ্যেই ভিডিও করার জন্য কেনা যেতে পারে গিম্বল।
গিম্বল ডিভাইসের মূল্য ৮ হাজার ৫০০ টাকা থেকে অনেক বেশি দামের আছে। গিম্বল ব্যবহার করলে ভিডিওতে কোনো কম্পনই চোখে পড়বে না। তবে চ্যানেলের ভিউ বাড়তে শুরু করলে উচিত হবে সেট আপ আরো উন্নত করা।
একটা ভালো চ্যানেলের জন্য প্রয়োজন ক্যামেরা কেনা। একটি মাঝারি দামের ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা, যেমন ক্যানন ৭৭০ডি বা সনি এ৬৩০০, সঙ্গে প্রাইম লেন্স ব্যবহার করে উচ্চমানের ভিডিও ধারণ করা সম্ভব। তার জন্য খরচ হবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা।
সঙ্গে রাখতে পারেন উচ্চমানের মাইক্রোফোন, যেমন রোড বা বয়া ব্যবহার করা যেতে পারে। সে জন্য খরচ হবে দুই হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
এ ছাড়া ওয়াইড অ্যাঙ্গেল বা অ্যাকশন শটের জন্য ব্যবহার করা যেতে পারে অ্যাকশন ক্যামেরা, যার মূল্য আট হাজার ৫০০ টাকা থেকে শুরু। অনেকে ড্রোন, একাধিক ক্যামেরা এবং লাইটিংও ব্যবহার করেন, তবে প্রাথমিক পর্যায়ে এত খরচ করার কোনো প্রয়োজন নেই।
রিভিউ, আলোচনা, খবর বা শিক্ষামূলক চ্যানেলের ক্ষেত্রে ভিডিও সাধারণত ছোট স্টুডিওতে শুট করা হয়ে থাকে। ঘরের এক কোণে ছোট টেবিল, তার নিচে কার্পেট এবং পেছনে ব্যানার বা একরঙা কাপড় দিয়ে সেটি তৈরি করা যেতে পারে। শিক্ষামূলক ভিডিওর সঙ্গে হোয়াইট বোর্ডও ব্যবহার করেন অনেকে। ট্রাইপড, প্রাইম লেন্সযুক্ত ক্যামেরা বা স্মার্টফোন এ ধরনের ভিডিওর জন্য আদর্শ। সঙ্গে অবশ্যই থাকতে হবে লাইটিং।
সফটবক্স লাইট এবং স্ট্যান্ড তিন হাজার ৬০০ থেকে আট হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এ ধরনের ভিডিওর জন্য অডিও বেশ গুরুত্বপূর্ণ, তাই ভালোমানের মাইক্রোফোন ব্যবহার করা যেতে পারে। আলাদাভাবে ধারা বর্ণনা রেকর্ড করার জন্য ডেস্কটপ মাইক্রোফোন ব্যবহার করা উচিত। এসবের দাম দুই হাজার ৫০০ টাকা থেকে শুরু।
স্লাইড শো বা এনিমেটেড ভিডিওর ক্ষেত্রে কোনো শুটিং ছাড়া শুধু এনিমেশন ও লেখার স্লাইডের সঙ্গে ধারা বর্ণনা জুড়ে তৈরি করা যায়। সে জন্য শক্তিশালী পিসি এবং মাইক্রোফোন যথেষ্ট।
গেইম স্ট্রিমিং, লাইভ ভিডিও তৈরিতে শক্তিশালী পিসি থাকতেই হবে। গেইম স্ট্রিম করতে চাইলে অন্তত কোর আই৭ বা রাইজেন ৫ প্রসেসর জরুরি। মানসম্মত ওয়েবক্যাম, যার মূল্য চার হাজার ৫০০ টাকা থেকে শুরু এবং মাইক্রোফোনও গেইম স্ট্রিম করার জন্য প্রয়োজন। লাইভ ভিডিও দেখাতে ক্যাপচার বক্স প্রয়োজন, যার মূল্য ১২ হাজার টাকা থেকে শুরু। লাইভ দেখাতে উচ্চমানের ইন্টারনেট সংযোগও প্রয়োজন।
সম্পাদনা এবং আপলোড করা গেলেও ইউটিউবার হতে হলে সম্পাদনা করার জন্য কম্পিউটার জরুরি। অন্তত ইন্টেল কোর সিরিজ বা সমমানের এএমডি প্রসেসর প্রয়োজন, পেন্টিয়াম, সেলেরন বা অ্যাথলন এ ধরনের কাজের জন্য নয়। সঙ্গে থাকতে হবে অন্তত আট গিগাবাইট র্যাম। জিপিইউ তেমন একটা জরুরি নয়, বাজেট থাকলে কেনা যেতে পারে। সঙ্গে এসএসডি স্টোরেজ থাকাটাও জরুরি। আপলোড করার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট থাকা বাঞ্ছনীয়, অন্তত ৫ মেগাবিট আপলোড স্পিড না থাকলে সমস্যা হতে পারে।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
