নখ দেখে জেনে নিন রোগের আশঙ্কা
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
নখ আপনার শরীরের অসুখ-বিসুখের খোঁজখবর জানান দিতে দারুণ ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যবান ও রোগহীন মানুষের নখ হবে সাদাটে গোলাপি আভার, কিন্তু ফ্যাকাশে নয়। পুষ্টির ঘাটতি, মানসিক ও শারীরিক চাপ এমনকি শরীরে বাসা বাঁধা নানা রোগের ইঙ্গিত পাওয়া যেতে পারে নখ দেখে। চলুন জেনে নেয়া যাক কেমন নখে কোন রোগের আশঙ্কা থাকে আর কীভাবে তা প্রতিরোধ করা যায়-
ফ্যাকাশে সাদাটে নখ
আপনার নখ যদি ফ্যাকাশে বা বিবর্ণ দেখায়, তাহলে বুঝে নিতে হবে আপনি অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন। রক্তে লোহিত কণিকার অভাব থাকলে এমন হতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে প্রচুর পরিমাণে আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে। সবুজ পাতার শাকসবজি, শিম জাতীয় খাবার এবং লাল মাংস থেকে দ্রুত বেশি পরিমাণে আয়রন পেতে পারেন। এছাড়া, সাদাটে ফ্যাকাশে নখকে কিডনির রোগ, ডায়াবেটিস ও যকৃতের রোগের আগাম লক্ষণ হিসেবেও বিবেচনা করা যেতে পারে। এমনটা হলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। প্রচুর পরিমাণে আমিষ, আঁশযুক্ত খাবার, শাকসবজি ও শস্যদানা খেতে হবে।
হলদেটে ও মোটা নখ
হলদে রঙের হোক বা না হোক, ভারী হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া নখ ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণ থেকে হয়। এ অবস্থায় নখের নিচের টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য চিকিত্সকের পরামর্শ নিন। চিকিৎসক নখে সংক্রমণের মাত্রা দেখে খাওয়ার ওষুধ এবং নখে মাখার ওষুধও দিতে পারেন।
নখে কালো ও খয়েরি দাগ
নখে খাড়াভাবে কালো বা গাঢ় খয়েরি দাগ মোটেও হেলাফেলা করার বিষয় নয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবে মারাত্মক মেলানোমায় আক্রান্ত হলে এমনটা হতে পারে। এমন হলে শুরুতেই তা শনাক্ত করে চিকিৎসা প্রয়োজন। এমন দাগ দেখা দিলে নখে নেইলপলিশ ব্যবহার করতে পারেন, যাতে সরাসরি সূর্যালোক এই সমস্যাকে আর বাড়াতে না পারে।
ভাঙা বা খোদাই করা নখ
যদি মনে হয় নখ ভেঙে ভেঙে উঠে আসছে বা খোদাই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি হয়তো সোরিয়াসিস রোগে আক্রান্ত। এই জটিল রোগ নখ ছাড়াও ত্বকে এবং হাড়ের সন্ধিতেও হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে দেখা করুন। খাওয়ার ওষুধ, ইনজেকশন বা লাইট থেরাপির সাহায্যে এর চিকিত্সা হতে পারে।
পাতলা, উত্তল বা অবতল নখ খুবই পাতলা দুর্বল নখ ও সামান্য আঘাতেই ভেঙে যায়। এমন হলে বুঝতে হবে আপনার হয়তো থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে বা থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে চুল পড়ার মতো নখ বৃদ্ধিও প্রভাবিত হয়। এছাড়া ফুলে ওঠা বা অবতল নখ ফুসফুস ও হৃদপিণ্ডের রোগের সঙ্গে সম্পর্কিত। আর বেশি মাত্রায় রক্তশূন্যতা ও আয়রন বা লৌহের অভাবে নখ উত্তল হতে বা দেবে যেতে পারে। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা জরুরি।
নখে সাদা সাদা দাগ
নখে সাদা সাদা আড়াআড়ি দাগ কিডনি ও যকৃতের রোগের কারণে এবং প্রোটিন ঘাটতির কারণে এমন হতে পারে। দেহের ভেতরে বাসা বাঁধা কোনো রোগের কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে এমনটা হতে পারে। শরীরে নির্দিষ্ট পুষ্টির ঘাটতি দূর হলে বা দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে অসুখটা সারাতে পারলে অনেক সময় দুই-তিন সপ্তাহে তা আপনা আপনিই দূর হয়ে যেতে পারে। তা না হলে চিকিৎসকের পরামর্শ নিন।
নীল হয়ে যাওয়া নখ
নখ নীল হয়ে যাওয়া মানে আপনার শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং হৃদরোগ থেকেও এটা হতে পারে। চিকিত্সাবিজ্ঞানে একে বলে সায়ানোসিস। শরীর অক্সিজেন সরবরাহের জন্য প্রাণ খুলে দম নেয়ার অভ্যাস করুন। ফুসফুস বা হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিলে সে বিষয়ে সচেতন হন। আর সমস্যাটা দীর্ঘদিন ধরেই থেকে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
