দ্বিতীয় ম্যাচেও জিতল বাংলাদেশ
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজও জয় তুলে নেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ২-০ গোলের ব্যবধানে হারায় ভূটানকে। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে এ ম্যাচ খেলে বাংলাদেশ। কোচ জেমি ডে’র লক্ষ্য ভুটানের বিপক্ষে এই প্রীতি ম্যাচের মাধ্যমে কাতারের বিপক্ষে বাংলাদেশের একাদশ সাজানো।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজরা। আগের ম্যাচের চেয়ে বড় ব্যবধানে জিততে না পারলেও সব দিক দিয়ে ভোলো খেলে জয় তুলে নেয় জেমির শিষ্যরা।
বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। আগের ম্যাচের গোলরক্ষক আশরাফুলকে বসিয়ে মাঠে নামানো হয় শহিদুল আলম সোহেলকে। রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের পরিবর্তে আজ খেলেন সুশান্ত ত্রিপুরা। আর মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে রবিউল হাসান।
এই ম্যাচে সুযোগ পাওয়া সুশান্ত ত্রিপুর ম্যাচের ৭ মিনিটেই মাঠ ছাড়েন পেশিতে টান খেয়ে। তার পরিবর্তে মাঠে নামেন রায়হান হাসান। ২৩ মিনিটে রায়হানের থ্রোতেই লিড নেয় বাংলাদেশ।
রায়হানের লম্বা থ্রো থেকে ডি-বক্সের মধ্যে হেড নেন মো. ইয়াসিন খান। আর তাতেই বল জড়ায় জালে। ইয়াসিনের ১ গোলের লিড নিয়ে শেষ হয় প্রথমার্ধ।
পরের গোলটি আসে দ্বিতীয়ার্ধে। বিরতির পর ৬৬ মিনিটে ইয়াসিন খান আবারো গোল করে ব্যবধান বাড়ান ২-০ তে। ইব্রাহিমের ক্রস থেকে আসা বল হেড দিয়ে জালে জড়ান তিনি।
খেলার শেষ দিকে অনেকগুলো সুযোগ তৈরি হয় বাংলাদেশের। কিন্তু সেখান থেকে গোল আদায় করতে পারেনি কেউ। তাতে ২-০ গোলের জয় দিয়ে কাতার ম্যাচের প্রস্তুতি সারে জেমি ডে’র শিষ্যরা।
আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দল। এর পাঁচ দিন পর ভারতের বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচ ।
বাংলাদেশের একাদশ :
রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, রবিউল হাসান, সোহেল রানা, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, সাদ উদ্দিন ও শহিদুল আলম।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
