শনিবার   ৩০ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩   ১৩ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১

দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ৩০ মে ২০২৬  


 
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় বসবাসকারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। একজন কমিউনটি অ্যাক্টিভিষ্ট হিসেবে যার পরিচিতি শুধু জ্যামাইকা নয়, নিউইয়র্ক সিটির ব্রুকলীন থেকে ব্রঙ্কস আর জ্যামাইকা থেকে ম্যানহাটান হয়ে স্ট্যাটান আইল্যান্ড। যার বড় পরিচিতি তিনি নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠাতা ও সভাপতি। পাশাপাশি তিনি ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী সফল সংগঠক।

সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ অতি সম্প্রতি তিনি নিউইয়র্কের ৭১ বছর বয়সী ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এই সম্মাননা অনুষ্ঠানে তিনি দুজন ইউএস সিনেটর সহ ২৫জন জনপ্রতিনিধির কাছ থেকে ২৫টি সম্মাননা লাভ করেছেন। তার এই বিরল সম্মানে তারই সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয়েছে। খবর : ইউএনএ’র।
ফখরুল ইসলাম দেলোয়ারের সম্মাণনা প্রাপ্তিতে উৎফুল্ল জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সকল কর্মকর্ত ও সদস্য। তার সম্মানে সংগঠনের পক্ষ থেকে গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দেলোয়ারকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ক্লাবের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, ডা. টমাস দুলু রায়, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, আব্দুল বাসির, শাহাব উদ্দিন সাগর ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩২ এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ জে মোল্লা সানি, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক আলম সরকার, সাহিত্য সম্পাদক ইফফাত ইয়াসমীন, এডভোকেসি সম্পাদক জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মইনউদ্দিন পাটোয়ারী, কার্যকরী সদস্য নওশাদ হায়দার, ফিরোজ কবীর ও রিজু মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমন্ত্রি অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’-এর এক্সিকিউটিভ লিডার প্রেস্টন বেকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফখরুল ইসলাম দেলোয়ারের তুলনা তিনি নিজেই। নিউইয়র্কের একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে নিঃস্বার্থভাবে সামাজিক দায়িত্ব পালন করে তিনি ফ্রেন্ডস সোসাইটি তথা প্রবাসী বাংলাদেশীদের সবার মাঝে নিজের দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন।
ফখরুল ইসলাম দেলোয়ার তার বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠার সংপ্তি ইতিহাস তুলে ধরেন এবং তার পিতার আদর্শ উজ্জীবিত হয়ে ছোট বেলায় থেকে কমিউনিটি সেবা করে যাচ্ছেন বলে জানান। তিনি তার সম্মানকে কমিউনিটি তথা বাংলাদেশীদের সম্মান হিসেবে উৎসর্গ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনেকেই ব্যক্তিগতভাবে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার ২০২৩ সালে ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেং প্রদত্ত কংগ্রেশনাল প্রক্লেমেশন লাভ করেন। নিউইয়র্ক সিটির সাউথ জ্যামাইকার সবচেয়ে প্রাচীন ডেমোক্র্যাট প্রতিষ্ঠান ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’ তার ৭১ বছর পূর্তী উপলক্ষ্যে গত ১৫ মে শুক্রবার সন্ধ্যায় স্প্রিংফিল্ড বুলেভার্ডের অনটন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি তথা সমাজ সেবায় অবদান রাখার জন্য ফখরুল ইসলাম দেলোয়ার সহ ১৪ জনকে সম্মানিত করে।
এদিন দেলোয়ার ২৫টি সম্মাণনা পান। তাকে যারা সম্মাণনা প্রদান করেন তাদের মধ্যে রয়েছেন ইউএস সিনেটর চাক শুমার ও র্কাস্টেন জিলিব্রান্ড, ইউএস কংগ্রেস সদস্য গ্রেগরি মিক্স, গ্রেস মেং, গভর্ণর ক্যাথি হোকুল, ষ্টেট এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড (জুনিয়র) সহ ষ্টেট সিনেটর, ষ্টেট অ্যাসেম্বলী সদস্য ও সিটি কাউন্সিল সদস্যবৃন্দ। সম্মাণনাগুলো দেলোয়ারের হতে তুলে দেন ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’-এর প্রেসিডেন্ট ড. জিন ফেল্পস, জেনারেল সেক্রেটারী মেনি কফম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারী পামেলা ব্লফোর্ড ও এক্সিকিউটিভ লিডার প্রেস্টন বেকার। অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর