‘দেড় কোটি কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার’
প্রকাশিত: ২৮ জুন ২০১৯
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী পাঁচ বছরে দেশ-বিদেশে দেড় কোটি কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু হয়েছে। সে অনুযায়ী প্রতিবছর ৩০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।
বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনের জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, দেশে এখনো ৪০ শতাংশ বেকার, এ কারণে আমরা উদ্বেগ প্রকাশ করলেও সু-সংবাদ হচ্ছে, আমরা ডেমোগ্রাফিক সময় পার করছি। আমরা যদি অদক্ষদের দক্ষতায় রূপান্তর করতে পারি, তবে তারাই আমাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, দেশের যুবকদের দক্ষতা তৈরিতে গত পাঁচ বছরে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এরমধ্যে আইসিটি প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও স্কুল-কলেজে উন্নয়নে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকার আইসিটি খাতে প্রতি বছর দুই লাখ মানুষের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের অনেকে দেশের বাইরেও ভালো চাকরির সুযোগ পাচ্ছে। অনেকে আবার নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির সুযোগ দিচ্ছে। উদ্যোক্তাদের সরকারিভাবে ঋণ সুবিধা দেয়া হচ্ছে।
ড. আব্দুল মোমেন বলেন, শিক্ষক ও প্রশিক্ষকদের একটি দায়িত্ব হল তাদের শিক্ষার্থীরা যেন মানসস্মত চাকরি পায় সে ব্যবস্থা করা। যারা ভালো চাকরি পায় সেটা কেবল তাদের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা দেশের জন্য অবদান রাখে। আমরা যদি যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তবে যুবসমাজকে কেবল দেশে চাকরি খুঁজতে হবে না, বরং তারা বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখতে পারবে।
দুই দিনের জব ফেয়ারে মোট ১০৩ টি কোম্পানি যোগ্য প্রার্থীদের চাকরি দিতে অংশগ্রহণ করছেন। এসব কোম্পানির পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের সিভি নেয়া হচ্ছে। পাশাপাশি কোনো কোনো কোম্পানি প্রাথমিকভাবে প্রার্থী যাচাই-বাছাই কাজও সম্পূর্ণ করছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চাং, বিশ্ববিদ্যালয়ের অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক দিলারা আফরোজ খান রুপা, রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. ফয়জুল ইসলাম, এনবিআর জবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-এ-ইলাহী চৌধুরী প্রমুখ।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
