দেখাতে চেয়েছিলাম আমরাও টেস্ট খেলতে পারি : জাজাই
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
সবে গত বছর টেস্ট ক্রিকেটে নিজেদের পথচলা শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল দেশটি। কিন্তু ঘুরে দাঁড়ায় পরের ম্যাচেই এবং হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। আর এবার তারা চেপে ধরেছে প্রায় দুই দশক ধরে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট দলকেও।
ম্যাচের শেষদিন অবিস্মরণীয় এক জয়ের জন্য মাত্র ৪ উইকেট পেলেই হবে আফগানদের। অন্যদিকে বাংলাদেশের করতে হবে আরও ২৬২ রান। এমতাবস্থায় সফরকারিদের জয় কেবল সময়ের ব্যাপারই বলা চলে। তাই তো চতুর্থ দিন শেষে উৎফুল্ল অবস্থায় সংবাদ মাধ্যমে কথা বলে গেলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।
ম্যাচে এগিয়ে থাকার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এখন বেশ খুশি। কারণ ম্যাচে ভালো একটা অবস্থানে রয়েছি আমরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো খেলেছে, কোনো ম্যাচ হারেনি (আসলে জিম্বাবুয়ের কাছে হেরেছে গত বছর)। তাই যেহেতু আমরা ভালো করছি, উত্তেজনা তো কাজ করছেই। আগামীকাল (সোমবার) আমাদের সামনে ভালো একটা সুযোগ রয়েছে।’
ম্যাচ শুরুর আগেই স্পষ্ট ছিলো দুই দলের স্পিন শক্তির পার্থক্য। ম্যাচের মধ্যে দেখা গিয়েছে ব্যাটসম্যানদের টেম্পারমেন্টের ফারাকটাও। বিদেশের মাটিতে খেলতে এসে আফগানিস্তান যেখানে দেখিয়েছে ধৈর্য্যের পরিচয়, সেখানে নিজেদের মাঠে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
এদিকে আলোকপাত করে জাজাই বলেন, ‘আমি মনে করি, পার্থক্যটা হলো যে আমরা ব্যাটিংটা ভালো করেছি। প্রস্তুতিতে আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের ব্যাটিং কোচ নওরজ মঙ্গল দারুণ কাজ করেছেন আমাদের নিয়ে। আমাদের স্পিনারদের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেনই। তাই আমি মনে করি এটাই দুই দলের মধ্যে একটা বড় পার্থক্য ছিল।’
তবে শুধু ব্যাটিংটাই নয়, আফগানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে টসটাও গুরুত্বপূর্ণ ছিলো জানান জাজাই। তার ভাষ্যে, ‘আমরা পরিকল্পনা করছিলাম যে টসটা আমাদের জেতা উচিত। যা হলে ম্যাচের ৫০ ভাগ দখল আমাদের কাছে চলে আসবে। যে কারণে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম দিনে উইকেটে ব্যাট করা সহজ ছিল। এরপর স্পিনারদের বিপক্ষে খেলা খানিক কঠিন হয়ে যায়। বিশেষ করে আমাদের স্পিনাররা সবাই মানসম্পন্ন। যে কারণে তাদের এ উইকেটে সামাল দেয়া বেশ কঠিনই ছিল।’
ম্যাচের চারদিন শেষে জয় থেকে খুব কাছে রয়েছে আফগানিস্তান। এ বিষয়টা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার বলে উল্লেখ করেন আফগান উইকেটরক্ষক। তার মতে, বিশ্বকে দেখানোর জন্য হলেও এ ম্যাচে ভালো করার প্রয়োজন ছিলো আফগানদের।
জাজাইয়ের বক্তব্য, ‘সত্যি বললে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। মানুষ জানে যে আমরা সীমিত ওভারের ক্রিকেটে ভালো খেলি। টেস্ট ক্রিকেটে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। এই ম্যাচে কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে দেখিয়েছি যে আমরাও টেস্ট খেলতে পারি। আমার মতে এটা ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়েও অনেক বেশি কিছু। আমরা ড্রেসিংরুমেও আলোচনা করেছি যে টেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখাতে চেয়েছিলাম, আমরাও টেস্ট খেলতে পারি।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
