দুয়ো অভ্যর্থনার জবাবে ‘৫’ দেখালেন রোনালদো
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
পূর্ব ধারণাই সত্যি হল। ফুলেল শুভেচ্ছা নয়। মাদ্রিদে ফিরে দুয়োর অভ্যর্থনাই জুটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর কপালে। গতকাল রাতে ম্যাচের শুরু থেকে শেষ— পুরো সময়েই জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারকে দুয়ো দিয়েছেন ওয়ান্ডা ম্যাট্রোপলিতানোর দর্শকেরা। মাঠে নামার সময় থেকেই শুরু হয় দুয়োর স্লোগান। ম্যাচের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদ গোল পাওয়ার পর দুয়োর প্রকোপ আরও বাড়ে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর প্রথম লেগ ম্যাচটাতে স্বাগতিক অ্যাতলেতিকো ২-০ গোলে হারিয়েছে রোনালদোর জুভেন্টাসকে। জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে মূলত দুই উরুগুইয়ান। ম্যাচের ৭৭ মিনিটে অ্যাতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্সিফ মিডফিল্ডার হোসে গিমেনেজ। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি ডিফেন্ডার দিয়েগো গডিন।
অ্যাতলেতিকোর জয়টাও শেষ পর্যন্ত ২-০। ম্যাচের এই স্কোরকার্ডকে গান বানিয়েও রোনালদোকে দুয়ো দেন অ্যাতলেতিকোর সমর্থকরা। স্লোগান তোলেন অ্যাতলেতিকো দুই, রোনালদো শূন্য। সারাক্ষণ যাই হোক, ম্যাচ শেষের এই ব্যঙ্গটা আর নীরবে মেনে নেননি ৫ বারের ব্যালন ডি’অর জয়ী। জবাব দিয়েছেন উপযুক্ত।
অ্যাতলেতিকোর সমর্থকদের ওই দুই শূন্য স্লোগানকেই উল্টে রোনালদো দেখিয়েছেন ৫-০! রোনালদোর এই জবাবের মাহাত্ম্য বুঝতে হলে আপনাকে পরিসংখ্যান ঘাটতে হবে। ক্যারিয়ারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৫টি শিরোপা জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার, রিয়াল মাদ্রিদের হয়ে ৪ বার। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ ইতিহাসে একবারও শিরোপার স্বাদ পায়নি। ৩ বার ফাইনালে গিয়ে তিনবারই হেরেছে।
এর দুটি হারই রোনালদোর রিয়ালের কাছে। চাইলে রোনালদো জবাবটা দুই শূন্য বলেও দিতে পারতেন! কিন্তু জবাব যখন দেবেনই, তখন আর ছোট দিয়ে দেওয়া কেন! রোনালদো তাই দেখিয়েছেন বড়টাই। নিজের হাতের ৫টি আঙুল প্রসারিত করে দেখিয়েছেন রোনালদো ৫, অ্যাতলেতিকো ০!
তবে এটা পরিসংখ্যান ভিত্তিক মাঠের বাইরের জবাব। পর্তুগিজ তারকা নিশ্চয়ই জবাবটা দিতে চাইবেন মাঠেও, ১২ মার্চের ফিরতি লেগে! মনে রাখতে হবে, ১২ মার্চ ফিরতি লেগটা হবে জুভেন্টাসের ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেই ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনেছে জুভেন্টাস। রোনালদোও জুভেন্টাসের চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। কিন্তু কাল প্রথম লেগে ২-০ জুভদের সেই স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ঘরের মাঠের ফিরতি লেগে জুভদের জিততে হবে অন্তত ৩-০ গোলে।
কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। ২০১৬-১৭ মৌসুমে মেসি-সুয়ারেজ-নেইমারদের বার্সেলোনাকে তারা হারিয়েছিল ৩-০ গোলে। বার্সাকে হারাতে পারলে, অ্যাতলেতিকোকে কেন নয়! তাছাড়া এবার আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হলেই যিনি জ্বলে উঠেন বাড়তি প্রেরণায়। টুর্নামেন্টে টিকে থাকতে, স্বপ্ন বাঁচিয়ে রাখতে রোনালদো এবং তার জুভেন্টাস যে ১২ মার্চ জীবন বাজি রেখে খেলবে, সেটি অনুমিতই।
সমীকরণটা মেলাতে পারলে সেদিন আরও একবার জবাবটা দিতে পারবেন রোনালদো ৫, অ্যাতলেতিকো ০!
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
