দুহাত দিয়ে আগলে রেখ: রোহমানের জন্মদিনে সুস্মিতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
প্রেম যে বয়সের বাধা মানে না তা পুরনো কথাই। যুগ যুগ ধরে সে কথাই প্রমাণ হয়েছে বারবার।
একবিংশ শতাব্দীতে সেটি আরও জোরালো করেছেন এ যুগের যুগল বলিউড সেনসেশন সুস্মিতা সেন ও রোহমান শোল।
এই জুটির অসম প্রেম নিয়ে মুখরোচক সমালোচনা থাকলেও গায়ে মাখছেন না সুস্মিতা। বরং চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। সময়টা নিজেদের মতো উপভোগ করছেন এ জুটি।
দুজনের বয়সের ব্যবধান দেড় দশক। দুজনের ব্যক্তিগত সব অনুষ্ঠানে একে অপরকে দেখা যাচ্ছে। কিছু দিন আগে সুস্মিতা ৪৩-এ পা দেন। আজ ২৮ বছরে পা দিলেন রোহমান শোল।
নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোচাপা করেন না এই যুগল। সুযোগ পেলেই দুজনের প্রেমময় ক্ষণ জনসমক্ষে আনেন তারা।
রোহমানের ২৮তম জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা ও দৃঢ় বন্ধনের ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। সুস্মিতা বোঝাতে চেয়েছেন দুজন আলাদা মানুষ হলেও তাদের একটিই আত্মা!
ভিডিওতে দেখা গেছে, রোহমান-সুস্মিতা একসঙ্গে ওয়ার্কআউট করছেন। আর পরস্পরকে আলিঙ্গনের ছবি দিয়ে লিখেছেন অসাধারণ ক্যাপশন।
‘শুভ জন্মদিন, আমার রুহ! পৃথিবীর সব আনন্দ তোমার বাহুডোরে বাঁধা থাক। তুমি দুহাত দিয়ে তাদের আগলে রেখ! দুটি মন হলেও আত্মা একটিই। কী সুন্দর বছর অপেক্ষা করছে! আমি তোমাকে ভালোবাসি! সুস্বাস্থ্য ও আনন্দ লাভ কর,’ লেখেন সুস্মিতা।
সুস্মিতার ইনস্টাগ্রামে দেয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রোহমান ও সুস্মিতার যোগাসনে ভার বহন করছেন আর ব্যায়াম চালিয়ে যাচ্ছেন সুস্মিতা। এর মিষ্টি ক্যাপশন দিয়েছেন সুস্মিতা।
লিখেছেন, ‘বিশ্বাসের সঙ্গে ভারসাম্য রাখছি আর আভিজাত্যের সঙ্গে তাল মেলাচ্ছি। তোমার সঙ্গে জীবন যেন কবিতার মতো। বার্থডে বয়। সবসময় হাসিখুশি থেকো। তোমায় ভালোবাসি, রোহমান শোল।’
এর আগে ইংরেজি পঞ্জিকা বর্ষের প্রথম প্রথরটি রোহমানের সঙ্গেই কাটান সুস্মিতা। এবারের থার্টিফার্স্ট নাইটটি আমুদেই কাটিয়েছেন এ জুটি। পরস্পর পরস্পরকে কেক খাইয়ে দিয়েছেন।
সুস্মিতা ওই দিন তার ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে কেক কাটার ভিডিও পোস্ট করেছেন। যেখানে সবাইকে কেক কাটার আগে চোখ বন্ধ করে নতুন বছরের জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে। আর তার পরেই কাটা হয়েছে কেক। কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিতে দেখা গেছে আলিশা ও রিনিকে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
