‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আ. লীগ ত্রাণ চুরি করে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জেল, জুলুম আর নির্যাতিত- নিপীড়িত থাকা অবস্থায়ও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি। আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করে।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র তাপদাহে বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার সেলাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই তরুণ নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাই যেকোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা , উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ বিএনপি গত ১৭ বছর ধরে নিপীড়িত-নির্যাতিত এবং বিরোধী দলে থেকে শত শত হামলা-মামলা মোকাবিলা করেও যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায়।
ইশরাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এবং খালেদা জিয়ার দল বিএনপি ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষের পাশে সব সময় দাঁড়ায়। আর আমরা সেই ধরারই রাজনীতি করি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই দুর্যোগে আমরা যেন মেহেনতি মানুষের পাশে দাঁড়াই, আর তাদের পাশে দাঁড়িয়ে একটা উদাহরণ সৃষ্টি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির দেশব্যাপী খাবার পানি ও খাবার সেলাইন বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মতিঝিল এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এভাবে ঢাকার প্রত্যেক এলাকার মেহনতি মানুষের পাশে থাকারও ঘোষণা দেন তিনি।
বিশুদ্ধ খাবার পানি ও খাবার সেলাইন বিতরণ অনুষ্ঠানে ইশরাক হোসেনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সুত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহীম ভূইয়া, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম, ওয়ারী থানা যুবদলের সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোওয়ালী থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ আহমেদ হৃদয়, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিয়াম, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ তুহীন, ওয়ারী থানা যুবদল নেতা বিএম সাগরসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
