দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের আধিপত্যে দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের একটি পক্ষের অভিযোগ, কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপ। দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে দুই ব্যবসায়ী নেতার ওপর হামলা করা হয়।
তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে। দুটি গ্রুপের একটির নেতৃত্বে রয়েছে শীর্ষ সন্ত্রাসী ইমন ও অপরটির সন্ত্রাসী পিচ্চি হেলাল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এই দুই শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির (মালটিপ্ল্যান সেন্টার) সামনের রাস্তায় ধারালো ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ওই সময়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুর ওপরও হামলা করা হয়। দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় এহতেশামুলকে ধানমন্ডির বেসরকারি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। ওয়াহিদুল হাসান চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
এ ঘটনায় শনিবার মধ্যরাতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন ওয়াহিদুল হাসান দিপু। মামলায় এক নম্বর আসামি করা হয় ধানমন্ডির শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমনকে। অন্য আসামিরা হলেন- মুন্না, আসিফ ওরফে ঝন্টু, একেএম চঞ্চল, খোকন, সাইদ আসাদ, জসিম ওরফে কলা জসিম, তুষার ওরফে কিলার তুষার, তৌফিক এহসান ও জাহিদ। পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু ও কাউসার মৃধাকে গ্রেফতার করে। ঝন্টু এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দিন যুগান্তরকে বলেন, নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশের একটি দল। তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে রোববার দুপুরে লালবাগের জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেফতার করে। পরে হাজারীবাগ গার্লস স্কুলের কাছের একটি মেস থেকে আসিফ ওরফে ঝন্টুকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মালটিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। না দেওয়ায় ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে। এহতেশামুল হক ও ওয়াহিদুল হাসান অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে আসামিদের তীব্র রোষানলে পড়েন তারা। এ কারণেই পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা করা হয়।
মার্কেটের একাধিক ব্যবসায়ী যুগান্তরকে জানান, ছাত্র-জনতার আন্দোলনের পর মার্কেটে আধিপত্য বিস্তার, দখল, ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এর নেপথ্যে ধানমন্ডি ও নিউমার্কেট কেন্দ্রিক দুটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। ব্যবসায়ীরা বলেন, ৫ আগস্টের পর মালটিপ্ল্যান কম্পিউটার সিটি মার্কেটের নিয়ন্ত্রণ এক গ্রুপের হাতে চলে যায়। তারাই মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করে নেয়। আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছে শীর্ষ সন্ত্রাসী ইমন। তারাই দুই ব্যবসায়ী নেতার ওপর হামলা চালায়। আহত এহতেশামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রদলের নেতা ছিলেন। আহত দীপু শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ছোট ভাই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, এক মাস আগে মালিটিপ্ল্যান সেন্টারে নির্বাচন হয়। নির্বাচনসংশ্লিষ্ট একটি বিরোধ তাদের মধ্যে আগে থেকেই ছিল। আমাদের ধারণা, ওই নির্বাচনের কারণে হামলার ঘটনা হতে পারে। এছাড়া অন্য কোনো কারণও থাকতে পারে। আসামিদের না ধরা পর্যন্ত মূল বিষয়টা জানা সম্ভব না।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে- উপদেষ্টা আসিফ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। রোববার দুপুরে এ মালটিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
