দুই ওসমানকে টার্গেট করে চলছে নানা অঘটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম শক্তি ঐতিহ্যবাহী ওসমান পরিবারে সহোদর দুই জনপ্রিয় এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানকে টার্গেট করে নির্বাচনে নাশকতার মহাপরিকল্পনার আশঙ্কা করছে সরকারি দল।
বিশেষ করে নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমান ও ৫ আসনে সেলিম ওসমানের বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপির জনপ্রিয় ও হেভিয়েটে প্রার্থীদের দেওয়া হয়নি মনোনয়ন। সেখানে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনে ঐক্যফ্রন্ট থেকে অপরিচিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী ও নারায়ণগঞ্জ ৫ আসনে দল বদলকারী এস এম আকরামকে। তখন থেকেই জেলা আওয়ামী লীগ তথা সরকারি দলের প্রার্থীরা নানা আশঙ্কা করে আসছিলেন নানা অঘটনের।
গত ৭ দিনে ঘটে যাওয়া নানা ঘটনায় সেই শংকার বহি:প্রকাশ ঘটছে। সরকারি দলের নেতাকর্মীদের মতে, ভয়ংকর কিছু ঘটাতে রহস্যের জাল গভীর হচ্ছে। আর এক একটি ঘটনায় তা বের হয়ে আসছে।
সূত্র মতে, গত রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম বন্দরে গণমাধ্যম কর্মীদের জানান, নাসিক মেয়র আইভীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি সেখানে আশা প্রকাশ করেন, ২০১১ সালে নাসিক নির্বাচনের প্রতিদান তাকে দেবেন আইভী। এক্ষেত্রে আইভী জেলা আওয়ামী লীগের নেত্রী হলেও এখনো মহাজোট কোনো প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। সোমবার রাতে নারায়ণগঞ্জ জামাতের চিহ্নিত পৃষ্ঠপোষক যার নামে জেলা প্রশাসনে ভয়াবহ নাশকতাসহ বহু মামলা রয়েছে সেই আল জয়নাল সদর মডেল থানার গিয়ে পিস্তল জমা দিতে যান। সেখানে তার পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম। সেখানেই তাকে আটক করা হয়।
কিন্তু গভীর রাতে সেই জামাত নেতাকে ছাড়াতে থানায় গিয়ে হাজির হন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিক মেয়র আইভীর বোন জামাতা আব্দুল কাদির। যদিও ওসি জয়নালকে ছাড়তে রাজী হয়নি। অপরদিকে আব্দুল কাদিরও থানায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে সোমবার ভোরে কুতুবপুরে শামীম ওসমানের ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা। এদিকে রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
বিভিন্ন সভায় শামীম ওসমান অভিযোগ করে আসছিলেন, গভীর ষড়যন্ত্র করেছেন জামাত শিবির জঙ্গিরা। এর কয়েক দিন পরেই জামাত শিবির সন্দেহে তিনটি স্কুল থেকে ১৫৩ জনকে আটক করে পুলিশ। সেখানে উদ্ধার করা হয় ১৮ টি ককটেল।
জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীরা জানান, বিভিন্ন ঘটনায় শঙ্কিত নেতাকর্মীরা। দুর্বৃত্তদের মূল টার্গেট শামীম ওসমান ও সেলিম ওসমান। এই দুই শক্তি বিরোধীদল তথা স্বাধীনতাবিরোধী জামাত শিবিরের মূল বাধা।
বিভিন্ন স্থানে শামীম ওসমান বলে আসছেন, যুগে যুগে খন্দকার মোশতাকদের জন্ম হয়। ওরা মুসল্লী সুরতে মোনাফেক হয়ে দলে প্রবেশ করে। তাই তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ আবু হাসনাত শহীদ বাদল বলেন, শামীম ওসমান ও সেলিম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তারপরও বলি শত ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙ্গে এই দুই ভাই নির্বাচনে জয়ী হবে ইনশাল্লাহ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমরা সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার প্রার্থীকেই জয়ী করাবো।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
