দীর্ঘদিন পর সবার ওপরে আবাহনী-মোহামেডান
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯
সবকিছু ঠিকঠাক থাকলে এখন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সকলের চোখ থাকতো ওয়েলিংটনের ক্রাইস্টচার্চে। যেখানে সিরিজের তৃতীয় ম্যাচ খেলায় ব্যস্ত থাকতো বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা।
ক্রাইস্টচার্চের সে জঙ্গি হামলায় তামিম-মুশফিকরা অল্পের জন্য বেঁচে ফিরলেও প্রাণ হারিয়েছে ৫০ জন মানুষ। তাই আজ দুপুরে সেখানে নিহতদের রুহের মাগফেরাত এবং জাতীয় ক্রিকেট দল নিরাপদে ফিরে আসার শুকরিয়া স্বরূপ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে বেশ কয়েকবছর পর ঢাকার ক্লাব ক্রিকেটে আবারো দেখা মিলেছে আবাহনী-মোহামেডান জমজমাট লড়াইয়ের। একসময়ের দুই দৌর্দণ্ড প্রতাপশালী ও জনপ্রিয় এ দুই দল গত কয়েক বছরে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল না। আবাহনী লিগ টেবিলের ওপরের দিকে থাকলেও, মোহামেডানের জায়গা হয়েছে গড়পড়তা ছয়-সাত নম্বরে।
কিন্তু এবার প্রিমিয়ার লিগে তৃতীয় রাউন্ড শেষে শতভাগ সাফল্য (৩ ম্যাচেই জয়ী) নিয়ে সবার ওপরে আকাশী-হলুদ ও সাদা-কালোরা। এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় দুই দল।
আবাহনী বর্তমান চ্যাম্পিয়ন এবং তার আগের বছরও ওপরের দিকেই ছিল। অন্যদিকে মোহামেডান গত আসরে সুপার লিগেই উঠতে পারেনি, ছিলো সাত নম্বরে। এবার কাগজে কলমে আগের চেয়ে ভালো দলগড়া মোহামেডান প্রথম তিন ম্যাচ জিতেছে আবাহনীর সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে।
তবে আবাহনীর মতো এত সহজে জয় পায়নি মোহামেডান। গাজীগ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে অধিনায়ক রকিবুল হাসানের দৃঢ়তায় জয় পায় তারা। আর শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারানোর নায়ক সোহাগ গাজী।
অন্যদিকে তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। প্রথম ম্যাচে বিকেএসপিকে ৬০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পেয়েছে ১৮৯ রানের বিশাল জয়। আর সবশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১৪ রানে হারিয়েছে তারা।
চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবারই মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামবে আবাহনী লিমিটেড।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
