দিল্লিকে উড়িয়ে টানা ২ ম্যাচ জয় চেন্নাইয়ের
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯
আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে কোহলিদের নাস্তানাবুদ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই শুরু করেছিল চেন্নাই। দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় তুলে নিয়ে ধোনির চেন্নাই সুপার কিংস বুঝিয়ে দিল ট্রফি ধরে রাখার লক্ষ্যে বদ্ধ পরিকর তারা।
মঙ্গলবার ফিরোজ শা কোটলায় দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে টানা দু’ম্যাচে জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দিল্লির ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল তারা।
সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৫ রানে আম্বাতি রায়ডু ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ওয়াটসন-রায়নার ৫১ রানের পার্টনারশিপ জয় অনেকটাই সহজ করে দেয় চেন্নাইয়ের। ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি সহযোগে ২৬ বলে ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলেন অজি ওপেনার শেন ওয়াটসন।
ওয়াটসন ফিরে গেলে রায়না সঙ্গে জুটি বাঁধেন কেদার যাদবের সঙ্গে। কিন্তু মারমুখী হয়ে উঠতেই ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় বাঁ-হাতি ব্যাটসম্যানকে। ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে যাদবের সঙ্গে অধিনায়ক ধোনির ৪৮ রানের পার্টনারশিপ দলকে পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়।
শেষ ওভারে সিএসকে’র জয়ের জন্য দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু শেষ ওভারে রাবাদার প্রথম বলে আউট হোয়ে যান যাদব। ৩৪ বলে ২৭ রানে যখন আউট হন যাদব, তখন চেন্নাইয়ের দরকার ৫ বলে ২ রান। ক্রিজে নেমে দক্ষিন আফ্রিকান পেসারের প্রথম দু’বল ব্যাটে ছোঁয়াতে ব্যর্থ হন ডোয়েন ব্র্যাভো। সহজ ম্যাচে হঠাৎ করেই যেন কঠিন হতে শুরু করে। ঠিক তখনই চতুর্থ বল বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্র্যাভো। ৩৫ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস আসে অধিনায়ক ধোনির ব্যাট থেকেও।
এর আগে এদিন টসে জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা ভালো হলেও স্লগ ওভারে সুপার কিংস বোলারদের নিয়ন্ত্রিত বোলিং লম্বা হতে দেয়নি দিল্লির ইনিংস। প্রথম ম্যাচে ধুন্ধুমার ব্যাটিংয়ের পর ধোনির দলের বিরুদ্ধে এদিন ১৩ বলে ২৫ রান করলেও শেষ অবধি দলের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারলেন না ঋষভ পন্ত।
তবে অর্ধশতরান আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। আরেক ওপেনার তরুণ পৃথ্বী শ’র ব্যাট থেকে আসে ১৬ বলে ২৪। শেষদিকে চেন্নাইয়ের মার্জিত বোলিংয়ের সামনে অক্ষর প্যাটেল ও রাহুল তেওটিয়ার ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস। স্লগ ওভারে ব্র্যাভোতো ছিলেনই। চেন্নাইয়ের বোলিংয়ে এদিন ভরসা জোগালেন ধোনির বিশ্বস্ত সেনাপতি রবীন্দ্র জাদেজাও।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান তারকা ব্র্যাভো। একটি করে উইকেট নিলেও কৃপণ বোলিং করেছেন জাদেজা ও চাহার। জাদেজা যখন ৪ ওভারে খরচ করলেন মাত্র ২৩, চাহারের বোলিং ফিগার তখন আরও কৃপণ। নির্ধারিত ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেছেন এই তরুণ পেসার। মূলত বোলারদের গড়ে দেওয়া ভিতেই সহজ লক্ষ্যমাত্রা তাড়া করে প্রথম দুই ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নিল চেন্নাই।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
