দস্যু হলেন মক্কার সেরা দরবেশ
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
বৈরুতের ধুধু প্রান্তর। গায়ে ঠোস ফেলে গরম বালি। বাণিকরা দলবেঁধে চলে। রাতে পাড়ি দেয় মরুপথ। বড় বড় কাফেলা। বাণিজ্যে যায় উটের বহরে। ব্যবসা সামগ্রী বেচতে যায় কেউ, কেউ যায় কিনতে।
মরুর এখানটা পার হতে মাবুদের নাম জপে। এখানে দস্যু হানা দেয় যখন-তখন। ছিনিয়ে নেয় টাকা। মূল্যবান কিছুই নিতে ভোলে না।
সেদিন হল কী! ওখানে থামল সওদাগরি এক কাফেলা। দল নেতার ছিল থলি ভরা মুদ্রা। যদি ডাকাত পড়ে। ভেবে তিনি হাঁটতে লাগলেন। থলিটা নিরাপদে কোথাও লুকোবেন। হঠাৎ এক আস্তানা পেলেন। একজন তসবিহ হাতে জায়নামাজে বসা। কী চাই বলে তসবিহ পড়তে পড়তেই তাকালেন। মুদ্রার থলিটা আমানত রাখব। ফটকের ওপাশে রাখার ইশারা করে জপে মগ্ন হলেন তিনি।
থলিটা লুকালেন ফটকের কোণে। বুকভরা নিঃশ্বাস নিলেন সওদাগর। কপালের ঘাম মুছলেন পাগড়ি দিয়ে। ক্লান্ত পায়ে কাফেলায় ফিরে কাঁদলেন। সাথীদের মূল্যবান সবকিছু লুটে নিয়েছে দস্যুরা। কান্না আর আহাজারি করল রাতভর। মগজ গলানো সূর্য উঁকি দিল ভোরে। সওদাগর আমানত আনতে ছুটলেন। আস্তানায় পা রাখতেই কাঁপল বুক। সেই তিনি। দস্যুদের লুটের মাল ভাগ করে দিচ্ছেন। হায় কপাল! যেখানে বাঘের ভয়, সন্ধ্যা হল সেখানে। কী চাও। প্রশ্ন শুনে ভয়ে ভয়ে সওদাগর বললেন, আমানত নিতে এসেছি। তাচ্ছিল্য করে তিনি বললেন, নিয়ে যাও। থলি ভরা মুদ্রা ছোঁ মেরে হাতে নিল সওদাগর। সাগরেদ দস্যুরা চেঁচাল, ওস্তাদজি। মুদ্রা দিচ্ছেন কেন? লুটে আজ নগদ কিছু পাইনি। এগুলো আমাদের কাজে লাগত।
তিনি বললেন, ‘সে আমাকে মাবুদের ইচ্ছায় সাধুজন ভেবেছে। আমি তার সাধুজন ভাবনার সম্মান জানিয়েছি। দয়াল দয়া করবেন।’ বেশকিছু দিন পার হল। গুপ্তচর অনেক বড় কাফেলার খবর আনল। দলনেতা ফজল আয়াজ লুটের ছক আঁকলেন। দস্যুদের নিয়ে তুর্কি ঘোড়ায় ছুটলেন। হৈ হৈ, মার মার ত্রাস চালিয়ে আক্রমণ করলেন বণিক তাঁবুতে। এক সওদাগর কোরআনের একটি আয়াত পড়ছিলেন। যার অর্থ এমন। ‘জেগে ওঠার এখনও কি হয়নি সময়?’ তীরবিদ্ধ মরু হরিণ ঢলে পড়তে দেখেছে ফজল আয়াজ।
আজ একটি আয়াত গেঁথে ফেলল আয়াজের হৃদয়। মন বলল সময় বয়ে যাচ্ছে। সব ছেড়ে-ছুড়ে ভালো হয়ে যা। এসব কেউ যেন বলে গেল কানে কানে। তওবা করল তক্ষুনি। দল ফেলে পালাতে লাগল নির্জনে। এক দল বণিক যাচ্ছিল বাণিজ্যে। যেতে যেতে বলছে- এ পথে দস্যু আয়াজ আছে। অন্য পথে যাব।
শুনতে পেয়ে চিৎকার করল আয়াজ। হে বণিক দল, তোমাদের জন্য সুসংবাদ। ফজল আয়াজের দিলে রহমত বর্ষিত হয়েছে। বলেই দৌড়ে দৌড়ে কাঁদলেন। আয়াজ আজ পালাচ্ছে অশুভ ছেড়ে। মাবুদের দোহাই। আমাকে বাদশার কাছে নিয়ে ধরিয়ে দাও। অনেক শাস্তি জমে আছে আমার। তার অনুরোধে বাদশার কাছে নিতে রাজি হল অচেনা পথিক। আয়াজের চোখে-মুখে ঐশী আলো দেখলেন বাদশা। ক্ষমা করলেন তাকে।
মাবুদ পথ দেখালেন। মক্কা পাড়ি দিলেন দস্যু আয়াজ। দিনভর জপতপ শুরু হল সুফিদের আসরে। মক্কায় ভোর হয়। ফের নামে রাত। রাত ফুরিয়ে দিন ফুরিয়ে সপ্তাহ পেরোয়। সপ্তাহ শেষে মাস ফুরোয়। মোরাকাবা ফুরায় না আয়াজের। ধ্যান-সাধনায় খুশি হন মাবুদ। দান করেন অফুরন্ত আনন্দ নেয়ামত। এতে তার সেজদা মোরাকাবা বেড়ে যায়। মরু আস্তানায় নীরবে কাটে সময়।
মক্কার বাদশা হারুন রশিদ। অদৃশ্য ব্যথা বুকজুড়ে। বদ্যি কবিরাজ ধরতে পারেনি কিছু। এক রাতে বন্ধুকে ডাকলেন। আমি কোনো দরবেশের কাছে যেতে চাই। আজ রাতেই নিয়ে চল। আমি যেন আত্মায় শান্তি পাই। রাজ্য শাসন আমাকে হাঁপিয়ে তুলেছে। কথা বলে অসহায় চোখে চেয়ে থাকলেন বন্ধুর দিকে।
মক্কার মস্ত বড় দরবেশ সুফিয়ান। তার আস্তানায় বাদশাকে নিয়ে গেলেন বন্ধু। দরবেশের নির্জন ঘরের নড়বড়ে ফটকে টোকা দিলেন। সুফিয়ান, কে বলে চুপ হলেন।
মক্কার বাদশা হারুন রশিদ এসেছেন। শুনে সুফিয়ান বললেন, আগে জানলে আমিই বাদশার দরবারে যেতাম। এত কষ্টের তার কী দরকার ছিল। কথা শুনে বাদশা বললেন, যাকে আমি খুঁজছি ইনি নন তিনি। এবার সুফিয়ান বললেন, হয়তো ফজল আয়াজকে খুঁজছেন আপনারা।
আয়াজের খোঁজ জেনে তার আস্তানায় ঘোড়া ছোটালেন তারা। [চলবে]
বিখ্যাত সুফি গ্রন্থ
তাজকিরাতুল আউলিয়ার ভাব নিয়ে।
লেখক : সাংবাদিক, শিশু সাহিত্যিক
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
