দলে ফিরছেন অধিনায়ক উইলিয়ামসন, বাদ পড়বেন কে?
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯
আসরের দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে হওয়া সে ম্যাচে ৬ উইকেটের পরাজয়ই সঙ্গী হয় সাকিব আল হাসানের দলের। কাঁধের ইনজুরির কারণে সে ম্যাচে খেলেননি দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
তবে চারদিনের বিরতি দিয়ে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন উইলিয়ামসন। তার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে দলীয় সুত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় দলের পক্ষে টস করতে নামবেন উইলিয়ামসন।
যদি তাই হয়, তাহলে বিদেশী কোটায় দলে ঢোকা উইলিয়ামসনকে জায়গা করে দিতে বাদ পড়বেন কে? বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে জায়গা ছাড়তে হবে না তো? দেশের ক্রিকেট অনুরাগিদের যারা আইপিএল অনুসরণ করে থাকেন, তাদের বড় অংশের মনের মধ্যে রয়েছে এই প্রশ্ন।
তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। উইলিয়ামসন ফিরলেও বাদ পড়বেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেহেতু ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন উইলিয়ামসন, তাই তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হবে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে।
কলকাতার বিপক্ষে ম্যাচে ৩৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন বেয়ারস্টো। এছাড়াও সামলেছিলেন উইকেটরক্ষণের দায়িত্ব। উইলিয়ামসন ফিরলে যেহেতু বেয়ারস্টো বাদ পড়বেন। সেক্ষেত্রে কিপিং গ্লাভস হবে স্থানীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে এখনো পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানে এগিয়েই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখনো পর্যন্ত ৯ সাক্ষাতে ৫টিতেই জিতেছে সাকিবের বর্তমান দল। এছাড়া ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে হায়দরাবাদ। তাই ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন সাকিবরা।
সানরাইজার্স হায়দরবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা এবং সিদ্ধার্থ কাউল।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: আজিঙ্কা রাহানে, জশ বাটলার, সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, কৃষ্ণাপ্পা গোথাম, শ্রেয়াস গোপাল, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাত এবং ধাওয়াল কুলকার্নি।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
